তৃণমূলকে নিয়ে ঘোর আশঙ্কায় বিজেপি নেতা মুকুল! মমতাকে ২ বছর সময় দিলেন
আজ সিপিএম তথা বামফ্রন্টের যেমন অবস্থা হয়েছে রাজ্যে, একই অবস্থা হবে তৃণমূলেরও। তৃণমূল দলটা সেই পথেই চলছে।
'অপেক্ষা করুন আর মাত্র দু'টো বছর। দেখবেন তৃণমূল দলটাই উঠে গিয়েছে। উত্তরপ্রদেশে লাটে উঠতে বসেছে সমাজবাদী পার্টি। সেখানে এখন বিজেপির দাপট। এবার এ রাজ্যেও শাসকদল লাটে উঠবে। কোনও আঞ্চলিক দলই থাকবে না দেশে।' সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায় একনাগাড়ে বলে গেলেন কথাগুলি।

তিনি বলেন, 'আমার কথা ২০১৯ সালেই মিলিয়ে নেবেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনেই এর প্রতিফলন দেখতে পাবেন। তারপর ২০২১ দেখবেন দলটাই নেই। আজ সিপিএম তথা বামফ্রন্টের যেমন অবস্থা হয়েছে রাজ্যে, একই অবস্থা হবে তৃণমূলেরও। তৃণমূল দলটা সেই পথেই চলছে।
উল্লেখ্য, সমাজবাদী পার্টি নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব শনিবার তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে বিজেপিকে কেন্দ্র থেকে স্থানচ্যুত করা নিয়ে একপ্রস্থ কথাও হয়। সেই প্রসঙ্গেই মুকুলের জবাব, 'উত্তরপ্রদেশে অখিলেশ যাদব সরকারের পতন হয়েছে, একইভাবে রাজ্যে পতন হবে মমতাক সরকারেরও।'
এদিন সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেসকে একই সুরে আক্রমণ করেন মুকুল রায়। বিজেপি সদর দফতরে এদিন তাঁর হাত ধরে বীরভূম তৃণমূলের একাংশ নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন। সেই অনুষ্ঠানে মুকুল বলেন, 'তৃণমূলে শেষের শুরু হয়ে গিয়েছে। মানুষ সেই পতন অবশ্যম্ভাবী জেনে তাঁদের দলে ভিড়তে শুরু করেছেন। পঞ্চায়েতেই তৃণমূল বুঝতে পারবে- দল ফোঁপরা হয়ে গিয়েছে।'












Click it and Unblock the Notifications