শ্যালকের গ্রেফতারে বিস্ফোরক মুকুল রায়! পাল্টা তুললেন এমনই সব অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ভয় পান মুকুল রায়কে। তাই তাঁকে নানা ভাবে আটকে দেওয়ার চক্রান্ত হচ্ছে। প্রতারণার অভিযোগে নিজের শ্যালকের গ্রেফতার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ভয় পান মুকুল রায়কে। তাই তাঁকে নানা ভাবে আটকে দেওয়ার চক্রান্ত হচ্ছে। প্রতারণার অভিযোগে নিজের শ্যালকের গ্রেফতার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজনৈতিকভাবেই পুরো পরিস্থিতির মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ঘটনার সিবিআই তদন্তের দাবিও করেছেন মুকুল রায়।

শ্যালকের গ্রেফতারে বিস্ফোরক মুকুল রায়! পাল্টা তুললেন এমনই সব অভিযোগ

মুকুল রায় জানিয়েছেন, ২০১২ সালে তিনি ৯০ হাজার কোটি টাকার রেল বাজেট পেশ করেছিলেন। সেই সময় ৯ যুবক অভিযোগ দায়ের করেছিলেন, তাঁদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। ২০১২ সালের সেই মামলাই ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের আগে কেন তোলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর এবং তাঁর পরিবারকে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণ্য চক্রান্তে সামিল হয়েছেন বলেও অভিযোগ করেছেন অভিযোগ একসময়ে তৃণমূলের এই দ্বিতীয় ব্যক্তির।

সিবিআই-এর মতো কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন মুকুল রায়। একইসঙ্গে সারদা প্রসঙ্গও তুলেছে মুকুল রায়। কার নির্দেশে ভারততীর্থ সারদাকে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। কোন টেন্ডার কিংবা গ্যারান্টি মানি ছাড়াই ভারততীর্থ নামের আইআরসিটিসির ভ্রমণ প্রকল্পে এজেন্ট হিসেবে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে নিযুক্ত করা হয়েছিল সেই প্রশ্নও তুলেছেন মুকুল রায়।

মুকুল রায়ের চ্যালেঞ্জ, রাজনীতির লড়াই ময়দানে লড়ুন। আর ক্ষমতা থাকলে ময়দানে লড়েই প্রমাণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এমনটাই আবেদন করেছেন মুকুল রায়। সঙ্গে তাঁর হুঁশিয়ারি তাঁদের হাতেও ক্ষমতা আছে। উত্তরপ্রদেশ কিংবা বিহার থেকে মামলা লড়লে তৈরি পরিস্থিতির জন্যও হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+