Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার সরশুনায়! উদ্ধার বছর ৮০-র মহিলার দেহ

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার সরশুনায়। সরশুনা থানার রাখাল মুখোপাধ্যায় রোডে মৃত মায়ের দেহ আগলে রাখল বাবা ও মেয়ে।

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার সরশুনায়। সরশুনা থানার রাখাল মুখোপাধ্যায় রোডে মৃত মায়ের দেহ আগলে রাখল বাবা ও মেয়ে। রবিবার সকালে প্রতিবেশীরা কটু গন্ধ পেয়ে ১০০ নম্বরে ডায়াল করে পুলিশকে জানান। সরশুনা থানাযর পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত মহিলার নাম ছায়া চট্টোপাধ্যায়, বয়স আনুমানিক ৮০ বছর।

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার সরশুনায়! উদ্ধার বছর ৮০-র মহিলার দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে বাড়ির বড় ছেলে, বছর ছাপ্পান্নর দীপাঞ্জন চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হয়েছিল একই বাড়ি থেকে।
সেই সময় প্রায় তিন দিন মৃতদেহ আগলে রেখে দিয়েছিলেন পরিবারের প্রত্যেকে। প্রতিবেশীদের বক্তব্য, এই পরিবারের সবাই মানসিকভাবে অসুস্থ। তাদেরকে সাহায্য করার কেউ নেই। মেয়ে নীলাঞ্জনা মানসিক অবসাদ গ্রস্ত। তাঁর বাবার অবস্থাও অত্যন্ত খারাপ, বলতে গেলে পুরো শয্যাশায়ী। তাঁদের আর্থিক
অবস্থাও অত্যন্ত খারাপ। মেয়ে নীলাঞ্জনা জানিয়েছে, তারা শুকনো খাবার খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

আবাসনের বাসিন্দাদের দুশ্চিন্তা, এভাবে ভুগতে ভুগতে তার বাবাও হয়তো ঠিক এইভাবে মারা যাবেন। কারণ খাবার থেকে ওষুধ, প্রায় কিছুই নেই তাদের ভাঁড়াড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+