স্থিতিশীল মিঠুন চক্রবর্তী! ঠিক কী হয়েছে তাঁর, কী বলছেন পুত্রবধূ?

শনিবার সকালে মিঠুন চক্রবর্তীকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরে কলকাতায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। আপাতত তিনি ব্যস্ত ছিলেন ছবির শুটিং নিয়ে। এদিন সকালে শুটিং ফ্লোরে বুকে ব্যথা অনুভব করায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় খবর রটে মহাগুরুর ব্রেন স্ট্রোক হয়েছে। তারই মধ্যে মুখ খোলেন পুত্রবধূ মাদলসা শর্মা। মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে খবর রটেছে, তা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভাল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী হলেন মাদালসা। ২০১৮-তে তাঁদের বিয়ে হয়।

মিঠুন চক্রবর্তী

এদিন সকালেই মহাগুরুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে সারা দিকে। শাস্ত্রী ছবির শুটিং চলার সময় অসুস্থতা বোধ করায় ছবির প্রযোজত ও অভিনেতা সোহম চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান। সেই সময় খবর ছড়ায় এমআরআই করার পর জানা গিয়েছে, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে।

এব্যাপারে মাদালসা শর্মা জানিয়েছেন, বুকে ব্যথা কিংবা ব্রেন স্ট্রোক ভুল কথা। রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইপাসের ধারের ওই হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল মহাগুরু সেখানে ভর্তি।

মিঠুন চক্রবর্তীর বয়স প্রায় ৭৩। জানুয়ারির মাসের শেষের দিকে শুরু হয়েছে শাস্ত্রী ছবির শুটিং। এই ছবির মাধ্যমে প্রায় ১৬ বছর পরে বড় পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি। তারই মধ্যে এদিন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি হতে হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+