মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট পুনর্নবীকরণ করল কেন্দ্র
মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ করল কেন্দ্রীয় সরকার। সাত জানুয়ারি এই রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

২৫ ডিসেম্বর ২০২১, বিদেশি অনুদানের জন্য তৈরি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। মিশনারি অফ চ্যারিটির বিদেশি অনুদানের লাইসেন্সে পুনর্নবীকরণের সময় পেরিয়ে গিয়েছিল। তা পুনর্নবীকরণের জন্য কেন্দ্রকে আবেদন করেছিল মাদারের তৈরি সংস্থা, কিন্তু তা বাতিল করে দেয় কেন্দ্র। শুরু হয় বিতর্কের ঝড়। মিশজনারিজ অফ চ্যারিটির মতো সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে কেন্দ্র আটকে দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজনৈতিক মহল থেকেও নানা প্রশ্ন আসছিল। এরপর ৭ জানুয়ারি ২০২২, তা পুনর্নবীকরণ করে কেন্দ্রীয় সরকার। মিশনারি অফ চ্যারিটির পাশাপাশি আরও ৬০০০ টি সংস্থার এমন অ্যাকাউন্ট আটকে দিয়েছিল কেন্দ্র। সেগুলিকেও এবার ছাড়পত্র দেওয়া হয়েছে।
এখন মিশনারি অফ চ্যারিটি দেশের বাকি ১৬,০০০ সংস্থার মধ্যে চলে এল যাদের এফসিআরএ রেজিস্ট্রেশন রয়েছে। প্রসঙ্গত এই ঘটনার রেশ বিদেশেও গিয়েছিল। ঘটনার তিব্র নিন্দা করে ব্রিটেনে। প্রশ্ন উঠতে শুরু করেছিল আমেরিকা থেকেও। বলা যেতে পারে দেশে রাজনৈতিক এবং বিদেশ থেকেও নানা প্রশ্নের মুখে পড়ে নড়েচড়ে বসে কেন্দ্র এবং মিশনারি অফ চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশন দ্রুত পুনর্নবীকরণ করে দেয়, ছারপত্র পায় আরও ৬০০০ সংস্থাও।
এর আগে মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে বিতর্ক শুরু হতেই স্বরাষ্ট্র মন্ত্রকের সাফাই ছিল , মিশনারিজ অফ চ্যারিটি কর্তৃপক্ষই নাকি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলে স্টেট ব্যাঙ্ককে। কেন্দ্রের বক্তব্য ছিল, মাদার টেরেসার তৈরি সংস্থার 'বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন' সংক্রান্ত লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর৷ তাই তা পুনর্নবীকরণের জন্য আবেদন জানায় সংস্থা। এতে কিছু আপত্তিকর তথ্য আসছিল। তাই আবেদন খারিজ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক৷ এরপর স্টেট ব্যাঙ্ককে চিঠি লিখে তাদের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার আবেদন নাকি জানিয়েছিল খোদ মিশনারিজ অফ চ্যারিটিই৷
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications