এসি রেক বিকলে চূড়ান্ত হয়রানি! ব্যস্ত সময়ে বিপাকে দমদমগামী যাত্রীরা

ভিড়ে ঠাসা এসি রেক বিকল। ঘটনাটি ঘটেছে গড়িয়াবাজার মেট্রো স্টেশনে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে।

ভিড়ে ঠাসা এসি রেক বিকল। ঘটনাটি ঘটেছে গড়িয়াবাজার মেট্রো স্টেশনে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। দমদমগামী মেট্রোয় দরজা না খোলার অভিযোগ। এদিন সকালে দমদম স্টেশনে এক যুবকের আত্মহত্যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। মঙ্গলবার সন্ধেয় রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে তৃতীয় লাইনে সমস্যা দেখা দেওয়ায় মেট্রোয় বিভ্রাট চলে বেশ কিছুক্ষণ।

এসি রেক বিকলে চূড়ান্ত হয়রানি! ব্যস্ত সময়ে বিপাকে দমদমগামী যাত্রীরা

সোমবার সকাল সাড়ে দশটা । ভিড়ে ঠাসা দমদমগামী মেট্রো দাঁড়ায় ঢোকে গড়িয়া বাজার মেট্রো স্টেশনে। রেকটি ছিল এসি রেক। সেটি বিকল হয়ে যাওয়ায় চালক রেকটির দরজা খুলতে পারেননি। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

দমদম স্টেশনে মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনা এখনও টাটকা। এরই মধ্যে মঙ্গলবারের পর বুধবার ফের মেট্রোয় বিড়ম্বনা ঘটল। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দমদমে মেট্রোয় আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বদ্ধ মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, ট্রমাচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় অনেক যাত্রীকে। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে। প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় মেট্রোর টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+