সিদ্ধিদাতার পুজোতেও 'বিতর্ক'! স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ মেয়রের, দেখুন ভিডিও
সিদ্ধিদাতার পুজোর দিনেও স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুজো নিয়ে স্ত্রীর বিরুদ্ধে নথি নষ্টের অভিযোগ করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
সিদ্ধিদাতার পুজোর দিনেও স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুজো নিয়ে স্ত্রীর বিরুদ্ধে নথি নষ্টের অভিযোগ করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যদিও, সেই অভিযোগ অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, কোনও অভিযোগ করেই দমানো যাবে না।

মেয়রের বাড়িতে গণেশ পুজো
বেশ কয়েক বছর ধরে গণেশ পুজো হয় মেয়রের পর্ণশ্রীর বাড়িতে।

পুজোর উদ্যোক্তা রত্না চট্টোপাধ্যায়
প্রতিবছরের মতো এবছরেও পুজোর উদ্যোক্তা রত্না চট্টোপাধ্যায়।
হাজির প্রতিবেশীরা
প্রতিবছরের মতো এবারও বাড়িতে হাজির প্রতিবেশীরা।
রত্না চট্টোপাধায়ের দাবি
রত্না চট্টোপাধ্যায়ের দাবি, বিগত ছয় বছর ধরে নিজের বাড়িতে এই গণেশ পুজো করছেন। গত বছর মেয়র নিজে এই গণেশ পুজো অংশগ্রহণ করেছিল এবং অঞ্জলি দিয়েছিল। কিন্তু এ বছর মেয়র নিজেও আসেননি। যে জায়গায় গণেশ পুজো হচ্ছে সেই জায়গায় মেয়রের অফিসিয়াল কাজকর্ম করেন দুজন ব্যক্তি। কিন্তু প্রতিবছর রত্না চট্টোপাধ্যায় ওই জায়গায় গণেশ পুজো করেন। এবছর গণেশ পুজোর জন্য বৃহস্পতিবার ও শুক্রবার মেয়রের অফিশিয়াল কাজকর্ম পাশের একটি ঘরে ব্যবস্থা করে দেন রত্না চট্টোপাধ্যায় । তাতেই রেগে যান শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় পর্ণশ্রী থানায় অভিযোগ করেন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications