নারদ মামলায় টাকা নেননি মুকুল রায়! কলকাতায় ম্যাথু স্যামুয়েলের মন্তব্যে জল্পনা
কলকাতায় এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়( mukul roy)-এর পালে খানিক হাওয়া দিয়ে গেলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। নিজাম প্যালেসে দাঁড়িয়ে তিনি বলেন, নারদ মামলায় (narad sting operation) মুকুল র
কলকাতায় এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়( mukul roy)-এর পালে খানিক হাওয়া দিয়ে গেলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। নিজাম প্যালেসে দাঁড়িয়ে তিনি বলেন, নারদ মামলায় (narad sting operation) মুকুল রায় (mukul roy) কোনও টাকা নেননি। কলকাতায় এসে তিনি গিয়েছিলেন সিবিআই-এর দফতরে।

২০১৪-র লোকসভা নির্বাচনের সময় স্টিং অপারেশন
জানিয়েছিলেন বেআইনি অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের টাকা নিয়ে নিয়ে নারজ নিউজের স্টিং অপারেশন করেছিলেন।

২০১৬-এর বিধানসভা ভোটের আগে ভিডিও প্রকাশ
২০১৬-র বিধানসভা ভোটের আগে বিজেপির অফিস থেকে নারদ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করা হয়। সেখানে একডজনের ওপর তৃণমূলে প্রভাবশালীকে টাকা নিতে দেখা যায়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। সেই সময় তৃণমূলে থাকা একাধিক নেতা এখন বিজেপিতে।

টাকা নেননি মুকুল রায়
স্টিং অপারেশনের সময় একের পর নেতাকে টাকা নিতে দেখা গেলেও ভিডিওতে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়। কলকাতায় এসে সেই কথা উল্লেখ করেছেন ম্যাথু স্যামুয়েল। তিনি বলেছেন, ২০১৪ সালে নির্বাচনের সময় করা স্টিং অপারেশনে তাঁর হাত থেকে টাকা নেননি মুকুল রায়। এব্যাপারে তিনি আরও বলেন, মুকুল রায়ের কাছে টাকা নিয়ে যাওয়ার পর তিনি তৎকালীন বর্ধমানের পুলিশ সুপার এসএমএইচ মির্জাকে তা দিতে বলেন। তিনি সেই মতোই কাজ করেছিলেন। তবে এই সময় তিনি কেন মুকুল রায়ের কথা তুললেন তা অবশ্য ব্যাখ্যা করেননি ম্যাথু।

প্রসঙ্গ মুকুল রায়ের দলবদল
২০১৪ সালে মুকুল রায় ছিলেন তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি। আর বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। মুকুল রায়ের দলবদল প্রসঙ্গে ম্যাথু স্যামুয়েল বলেন, সাংবাদিক হিসেবে তিনি স্টিং অপারেশন করেছিলেন। সেখানেই তিনি যা প্রমাণ করার করেছেন। তিনি সিবিআই ও ইডির সঙ্গেই তদন্তে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন। আর বর্তমানে কে দল বদলালেন, তা নিয়ে তাঁর কিছুই বলার নেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications