সপ্তাহের প্রথম দিনেই জল থৈ থৈ রাস্তা, তীব্র যানজটে মহানগর, জেনে নিন কোন পথে ফিরবেন বাড়ি
বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা। দফায় দফায় রাতভর চলেছে বর্ষণ। গোটা বর্ষায় তেমন বৃষ্টি হয়নি শহরে। গতকালের বৃষ্টিতে যদিও শহরের একাধিক রাস্তায় জল জমতে দেখা গিয়েছে। সকাল থেকে তাই নাজেহাল দশা শহরবাসী।
সপ্তাহের প্রথম দিনেই সকাল থেকে বৃষ্টিতে ভিজছে শহর। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শহরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা কেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বর্ষণ। গতকালের সারাসাত বৃষ্টিতে কলকাতা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে।

সোমবার সকালে যে বৃষ্টি হয়েছিল তার পরেই দেখা যাচ্ছে কলকাতা বিভিন্ন রাস্তায় জল জমে গেছে । সপ্তাহের প্রথম দিন ই সাধারণ মানুষকে হাঁটু জল পাড়ি দিয়ে কাজে যেতে হচ্ছে । রাতভোর টানা বৃষ্টির জেরে কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে টালিগঞ্জ রেল ব্রিজের কাছে আব্দুল রসুল অ্যাভিনিউ জলমগ্ন।
একদিকে পুজো এসে গেছে। নতুন মাসের প্রথম থেকেই সকলে বাজার মুখি। পুজোর বাজার প্রায় জমজমাট বলতে গেলে। কলকাতা শহর থেকে অনেকেই আসতে শুরু করে দিয়েছেন শহরে পুজোর বাজার করতে। অন্যদিকে জেলার ব্যবসায়ীরাও পুজোর বাজারের মাল তুলতে ব্যস্ত। তার উপরে সপ্তাহের প্রথম দিনে অফিস যাওয়ার তাড়া। তার মধ্যে বৃষ্টিতে জলমগ্ন রাস্তার জেরে সকাল থেকে ব্যাপক যানজট তৈরি হয়েছে শহরের বিভিন্ন জায়গায়।
কাজেই আজ বাড়ি ফেরার পথে অথবা পুজোর বাজার যাওয়ার পথে খোঁজ খবর নিয়ে বাইরে বেরোন। ঠিক করে খোঁজ নিয়ে বাড়ির বাইরে বেরোন। এবং প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে বিকল্প রাস্তার খোঁজ নিন।












Click it and Unblock the Notifications