বড়বাজারে অগ্নিকাণ্ডে বিস্ফোরণ, জখম ৮ দমকলকর্মী

বুধবার সকালে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটলা ঘটল। একটি ডিটারজেন্ট তৈরির কারখানায় আগুন লাগে। তা নেভাতে এসে আটজন দমকলকর্মী আহত হয়েছেন।

ফের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটলা ঘটল এদিন বুধবার সকালে। একটি ডিটারজেন্ট তৈরির কারখানায় আগুন লাগলে তা নেভাতে এসে আটজন দমকলকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সকালে ১২ নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিটে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। তবে ততক্ষণে দোকানের ভিতরে মজুত ফিনাইল ও রাসায়নিক ছড়িয়ে পড়েছে।

বড়বাজারে অগ্নিকাণ্ডে বিস্ফোরণ, জখম ৮ দমকলকর্মী

এর জেরে ড্রাম ও বোতলে রাখা রাসায়নিক ও অন্যান্য দাহ্য বস্তু ফাটতে শুরু করে। তার জেরে ভিতরেই বেশ কয়েকজন দমকলকর্মী আহত হন। তাদের পরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এই ঘটনার জেরে প্রথম আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে করা হলেও পরে দেখা যায় আশপাশের দোকানে তা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ব্যবস্থা নিয়েছে। ঠিক কী কারণে বড়বাজারের দোকানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+