নবমীর নিশিতে জনজোয়ার কলকাতার পুজো মণ্ডপে, বৃষ্টির চোখ রাঙানো এড়িয়ে দশর্ণাথীদের ভিড়

মহানবমীতে জনজোয়ার কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে

রাতটা পের হলেই বেজে উঠবে বিদায়ের সুর। পুজো একেবারে শেষ লগ্নে। অপেক্ষা সেই এক বছরের। তাই পুজোর শেষবেলার স্বাদটুকু নিতে বৃষ্টির চোখ রাঙানোকে উড়িয়ে নবমীর সকাল থেকে রাস্তায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা যত বাড়ছে, রোদ আর মেঘের খেলাও যেন তত বাড়ছে। সেই সঙ্গে মণ্ডপে বাড়ছে ভিড়। নবমীতে একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিকে আপাতত এড়িয়ে সাধারণ মানুষ ঠাকুর দেখার উচ্ছ্বাসে কোনও খামতি রাখতে চাইছে না।

নবমীর সন্ধ্যায় জনজোয়ারের সম্ভাবনা

নবমীর সন্ধ্যায় জনজোয়ারের সম্ভাবনা

অষ্টমীতে বৃষ্টিতে অনেকেই নিজেদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছিলেন। নবমীর বিকেল থেকেই যেন বিদায়ের সুর বাজতে শুরু করেছে। এবেলা যে না গেলেই নয়। তাই বৃষ্টির পূর্বাভাসকে তুড়ি মেরে উড়িয়ে নবমীর বিকেল থেকে বিভিন্ন মণ্ডপে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। বিকেলের পর থেকে সেই ভিড় অনেকটাই বাড়বে বলে পুজো উদ্যোক্তারা মনে করছেন। অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস থাকার জেরে অনেকেই নিজেদের পরিকল্পনা কিছুটা পাল্টে ছিল। কিন্তু হাতে আর সময় নেই। রাত পার হলেই বিসর্জনের সুর। তাই এবেলা বৃষ্টি হোক বা না হোক মণ্ডপে যাওয়া চাই। শহরের উত্তর থেকে দক্ষিণ ভিড় জমাতে শুরু করেছেন আট থেকে আশি, সবাই।

বৃষ্টির ভ্রূকূটি

বৃষ্টির ভ্রূকূটি

ষষ্ঠী ও সপ্তমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিছুটা তাল কেটেছে অষ্টমীতে। বিকেল থেকে রাতে ক্ষেপে বৃষ্টি হয়েছে। নবমীতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমীতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। কলকাতা শহরের একাধিক জায়গায় নবমীর সকাল থেকেই মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে ভিড়ের ওপর নবমী সকালের বৃষ্টিসুর প্রভাব ফেলতে পারেনি বলেই পুজো উদ্যোক্তারা জানিয়েছেন।

বিকেল থেকেই উপছে পড়া ভিড়

বিকেল থেকেই উপছে পড়া ভিড়

নবমীর বিকেল থেকে শ্রীভূমিতে ছিল উপছে পড়া ভিড়। কলকাতার রাস্তায় ভ্যাটিকান সিটির ঝলক পেতে বিকেল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। শ্রীভূমির মণ্ডপের সামনে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। নবমীর বিকেল থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধে নামার সঙ্গে সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শোতে মেতে উঠেছেন দর্শণার্থীরা। সঙ্গে দেশাত্মবোধক গান। এছাড়াও সুরুচি সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালিতে নবমীর বিকেল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা মহামারীর জেরে গত দুই বছরে অনেকেই পুজোয় নিজেদের ঘরবন্দি করে রেখেছিলেন। এবার পুজোর স্বাদ সুদে আসলে তুলে নিতে ভিড় জমিয়েছেন বিভিন্ন মণ্ডপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+