দিনদুপুরে মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডব শহর কলকাতায়! কেন হামলা তা নিয়েই ধন্দ

এন্টালি এলাকায় একই কায়দায় বারবার হামলার ঘটনা ঘটছে। ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা আতঙ্ক ছড়াচ্ছে। এই ধরনের ঘটনার পিছনে প্রোমোটিং চক্রের হাত?

আজব কাণ্ড এন্টালিতে। দিনদুপুরে অতর্কিতে হামলা চালাল একদল দুষ্কৃতী। সবার মুখই মুখোশে ঢাকা। মুখোশধারীরা ধারলো অস্ত্র নিয়ে হামলা চালায়। এন্টালির পটারিপাড়ায় এই ঘটনায় গুরুতর জখম হন দু'জন।

জানা গিয়েছে, তাঁদের শরীরে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। কিছু বুঝে ওঠার আগেই বোমাবাজি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কারা, কেন এই হামলা চালাল, তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। এন্টালি থানার পুলিশ তদন্তে নেমেছে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

দিনদুপুরে মুখোশধারী দুষ্কৃতীদের তাণ্ডব শহর কলকাতায়! কেন হামলা তা নিয়েই ধন্দ

ঘটনার সূত্রপাত, সোমবার বিকেলে। জনা ১২ দুষ্কৃতী হাতে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। প্রকাশ্যেই বোমাবাজি করে। তারপর দু'জনকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। তাদের হামলার মুখে কেউই ঘেঁষতে পারেননি। অতর্কিতে হামলা চালিয়ে ফের বোমাবাজি করতে করতে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়। এন্টালি থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এর আগেও এন্টালি এলাকায় দিনেদুপুরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। একই কায়দায় ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা আতঙ্ক ছড়ায়। এই ধরনের ঘটনার পিছনে প্রোমোটিং চক্রের হাত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+