সেক্টর ফাইভের কলেজ মোড়ে দুর্ঘটনায় নিহত যুবক

এ দিন সকালে প্রদীপবাবু একটি মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন সেক্টর ফাইভে তাঁর অফিসে। পিছনে অফিসেরই এক মহিলা সহকর্মী বসেছিলেন। ওয়েবেল পেরিয়ে যখন কলেজ মোড়ে আসেন, তখন পিছন থেকে একটি বাস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। দু'জনের গাড়ি থেকে ছিটকে পড়েন। প্রদীপ মাইতি মাথায় গুরুতর চোট পান। ঘটনাস্থলেই তিনি মারা যান। আর বাইকের পিছনে বসে থাকা মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। তবে তার চালককে এখনও গ্রেফতার করা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিয়ে ধাক্কা মারে বাইকের পিছনে। হাওয়া খারাপ বুঝে চালক বাস থেকে নেমে চম্পট দেয়।
নিত্যযাত্রীদের অভিযোগ, অফিস টাইমে গাড়ির সংখ্যা অনেক বেশি থাকে সেক্টর ফাইভে। তবুও যান নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ ততটা উদ্যোগী নয়। বেপরোয়া গাড়িচালকদের ধরতে রোজ অভিযান চালানো উচিত পুলিশের।












Click it and Unblock the Notifications