বউবাজারে ফাটল নিয়ে উদ্বিগ্ন মমতা, ১০ দিন আগে এলাকা খালি করে কাজের নির্দেশ

শুক্রবার সকালটা মোটেই ভালো যায়নি। এক্ববারে চোখ খুলতেই সামনে বিপর্যয়। ক্রমশ চওড়া হচ্ছে দেওয়ালের ফাটল। এমনকি ফাটছে মেঝে। এমন অবস্থা দেখে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত বাড়ি ছাড়তে হুড়োহুড়ি পরে যায়। সাত সকালে মেট্রোর কাজের

শুক্রবার সকালটা মোটেই ভালো যায়নি। এক্ববারে চোখ খুলতেই সামনে বিপর্যয়। ক্রমশ চওড়া হচ্ছে দেওয়ালের ফাটল। এমনকি ফাটছে মেঝে। এমন অবস্থা দেখে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত বাড়ি ছাড়তে হুড়োহুড়ি পরে যায়। সাত সকালে মেট্রোর কাজের জন্যে কয়েকশ মানুষ রাতারাতি ঘর ছাড়া।

মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে যাওয়ার নির্দেশ মমতার

আর এই ঘটনায় একেবারে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এরপরেই আজ শনিবার জরুরি বৈঠক ডাকেন তিনি। যেখানে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকে সরজমিনে ঘটনাস্থলে পরিদর্শন করতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনারকেও যাওয়ার কথা বলেন।

আর এরপরেই রাতারাতি বউ বাজারের মদন মিত্র লেনে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা। প্রায় ২০ মিনিট গোটা এলাকা ঘুরে দেখেন তাঁরা। শুধু তাই নয়, কীভাবে এই ফাটল তা জানার চেষ্টা করেন প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে ছিলেন মেট্রোর আধিকারিকরাও। তাঁদের সঙ্গেও মুখ্য সচিব এবং মেয়র ফিরহাদ হাকিম কথা বলেন।

আর এরপরেই ফিরহাদ বলেন, বউ বাজারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এমনকি চিন্তা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যেভাবে মানুষ ঘর ছেড়ে বেরিয়েছেন তা নিয়ে বারবার তিনি খোঁজ নিচ্ছেন বলেও জানিয়েছেন পুরসভার মেয়র। জানিয়েছেন, ক্যাম্প অফিস খোলা হচ্ছে।

যেখানে পুরসভা, পুলিশ মেট্রো সহ সমস্ত প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। ছাদহীন মানুষের যাতে কোনও সসমস্যা না হয় এবং সমস্যা দ্রুত সমাধান করা যায় সেজন্যেই এই ক্যাম্প খোলা হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ।

অন্যদিকে আগামী ৩০ দিনের মধ্যে যারা ছাদহীন হয়েছেন তাঁদের মেট্রোর তরফে পাঁচ লাখ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আর এতে কিছুটা হলেও স্বস্তিতে রাতারাতি বিপর্যয়ের কবলে পড়ে যাওয়া মানুষগুলো। অন্যদিকে কলকাতার মেয়র জানিয়েছেন, যে এলাকাতে এবার থেকে মেট্রো কাজ করবে এর উপরে থাকা সমস্ত বাসিন্দাদের ১০ দিন আগে সরিয়ে দেবে মেট্রো। যাতে বড়সড় কোনও বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

অন্যদিকে বলে রাখা প্রয়োজন, ভোর রাতে বউবাজারের মদন দত্ত লেনে একের পর এক এক বাড়িতে ফাটল দেখতে পাওয়া যায়। কোনও বাড়িতে মাঝ বরাবর বিপজ্জনক ভাবে রয়েছে ফাটল আবার কোথাও মেঝে ফেটে গিয়েছে। আর তা চোখে পড়তেই ভয়ঙ্কর অবস্থা। হুড়োহুড়ি করে বেরিয়ে পড়েন মানুষ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। আর এর মধ্যেই বিবি গাঙ্গুলি স্ট্রিটের বেশ কয়েকটি জায়গাতে নতুন করে ফাটল সামনে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+