মমতাই নিয়ন্তা কর্ণাটক সরকারের! এবার কুমারস্বামীকে ফোনে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর
জেডিএস সুপ্রিমো প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়াকে ফোন করে কংগ্রেসকে সমর্থনের আর্জি জানান তিনি। এবার তিনি ফোন করলেন জেডিএসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কুমারস্বামীকে।
কর্ণাটক বিধানসভায় ফল ত্রিশঙ্কু হওয়ার পর থেকেই কংগ্রেসের হয়ে ময়দানে নেমে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেডিএস সুপ্রিমো প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়াকে ফোন করে কংগ্রেসকে সমর্থনের আর্জি জানান তিনি। এবার তিনি ফোন করলেন জেডিএসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কুমারস্বামীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, কিছুতেই বিজেপির সঙ্গে জোট নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও বিজেপির বিরুদ্ধে এককাট্টা থাকার অনুরোধ করেন জিডিএস নেতাকে। তিনি বলেন আমাদের বিজেপির বিরুদ্ধে এক থাকতে হবে। তাই বিজেপি যাতে কোনওমতেই বিধায়ক ভাঙাতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি দেওয়া দরকার। এদিন তিনি ফের কুমারস্বামীকে কংগ্রেসের সমর্থনে সরকার গড়তে অনুরোধ করেন।
মঙ্গলবারই দেবেগৌড়াকে সরাসরি ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবিষ্যৎ রাজনীতিতে বিজেপি বিরোধী জোট গঠন করা জরুরি। তাই কোনওদিন না ভেবে কংগ্রেস-জিডিএসের এক মঞ্চে আসা উচিত। এই একসঙ্গে পথ চলা ভোটের আগে হলে আরও ভালো হত। তাহলে বিজেপি কোনও সুযোগ পেত না সরকার গড়ার।
উল্লেখ্য, কংগ্রেস যে একা বিজেপিকে রুখতে পারবে না কর্ণাটক ভোটে, তা আগে থেকেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই সত্যি হয়েছে। এই অবস্থায় বিজেপিকে রুখতে আসরে নেমেছেন সোনিয়া গান্ধী। তিনি গোলাম নবি আজাদকে পাঠিয়েছেন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখাতে। সেইমতোই কংগ্রেসের সমর্থনে জেডিএস সরকার গড়তে পারে কর্ণাটকে। আর এর নেপথ্যে যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক, তা ক্রমশই স্পষ্ট হচ্ছে।
ঠিক এই পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্ণাটকের জেডিএস নেতা দেবেগৌড়াকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেডিএস সুপ্রিমোকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে কংগ্রসকে সমর্থন দিতে অনুরোধ করেন। বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত শক্ত করা দরকার, তা তিনি বুঝিয়ে দেন। এদিন ফের তিনি কুমারস্বামীকে ফোন করে একই বার্তা দেন। মমতা
বন্দ্যোপাধ্যায়ের এই ফোন এবং কংগ্রেসকে সমর্থনের বার্তা ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ। যে করেই হোক বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আসরে নেমেছেন কে সি রাও, চন্দ্রবাবু নাইডুরাও।












Click it and Unblock the Notifications