জনবিরোধী কেন্দ্রীয় বাজেটে শুধুই হতাশা! মোদী-শো ‘সুপারফ্লপ’ বলে খোঁচা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এটা একটি সুপারফ্লপ বাজেট। একটি অ্যান্টি জনগণ বাজেট। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনও আশাব্যাঞ্জক দিক নেই।
কেন্দ্রের বাজেট শুধুই হতাশার। এই বাজেটে কোনও দিশা নেই বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এটা একটি সুপারফ্লপ বাজেট। একটি অ্যান্টি জনগণ বাজেট। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনও আশাব্যাঞ্জক দিক নেই। এবারের বাজেটে নোট বাতিল ও জিএসটি প্রসঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন। বাজেট পেশের পর থেকেই নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। সাধারণ মধ্যবিত্ত শ্রেণির জন্য এই বাজেটে কিছু নেই বলে অভিযোগ মধ্যেই বিরোধী নেতা-নেত্রীরা সমালোচনা শুরু করেছেন।
রাহুল গান্ধী এই বাজেটকে কটাক্ষ করে বলেছেন, 'এই বাজেট বিশ্ববিখ্যাত বাজেট, রাষ্ট্রসংঘ এই বাজেটকে সেরার শিরোপা দেবে।' সেই তালে তাল মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বাজেটকে ফ্লপ শো বলে ব্যাখ্যা করলেন।
মোদী সরকারের বাজেটের সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই বাজেট মানুষকে এগিয়ে নিয়ে যাবে না। দেশকে পিছিয়ে দেবে। কৃষকদের জন্যও কিছু নেই বাজেটে। সংখ্যালঘুদের জন্যও কোনও বার্তা নেই। কোন তহবিলই বরাদ্দ করা হয়নি। নিতান্তই দিশাহীন এই বাজেট করা হয়েছে শুধু ভোটের দিকে চেয়ে।
আসলে কেন্দ্রের মোদী সরকারের উন্নয়নের লক্ষ্যই নেই। এই সরকার এতদিন শুধু ভাঁওতা দিয়ে এসেছে। এবার বাজেটও তেমনই। অন্তঃশুল্ক কমিয়ে সম পরিমাণ সেস বাড়ানো হয়েছে। মানুষকে বোকা বানাোনোর চেষ্টা করা হয়েছে এই বাজেটে। ফলে আখেরে কোনও লাভই হবে না সাধারণ মানুষের।












Click it and Unblock the Notifications