ঘোলা জলে মাছ ধরতে কেউ কেউ মাথা ঠুকছেন! ছাত্রী-নিগ্রহের প্রতিক্রিয়ায় কাকে তোপ মমতার

স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়ে তাঁর অভিযোগ, ‘কেউ খেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। বাইরে থেকে এল, আর মাথা ঠুকে চলে গেল, এসব আমল দেওয়া হবে না।’

জিডি বিড়লা স্কুলে চার বছরের ছাত্রীর উপর যৌন নির্যাতনের ঘটনায় সোমবারই প্রথম মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফের এই ঘটনায় সরব হলেন তিনি। স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়ে তিনি অভিযোগ করলেন, 'কেউ খেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। বাইরে থেকে এল, আর মাথা ঠুকে চলে গেল, এসব আমল দেওয়া হবে না।' নাম না করে মুখ্যমন্ত্রী এদিন নিশানা করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।

ঘোলা জলে মাছ ধরতে কেউ কেউ মাথা ঠুকছেন! ছাত্রী-নিগ্রহের প্রতিক্রিয়ায় কাকে তোপ মমতার

উল্লেখ্য, সোমবার জিডি বিড়লায় অভিভাবকদের বিক্ষোভ চলাকালীন হাজির হন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। জিডি বিড়লায় গিয়ে তিনি দরজায় মাথা ঠোকেন। তারপর রাতভর প্রিন্সিপালের গ্রেফতারের দাবিতে স্কুল চত্বরের বাইরে ধরনায় বসেন। সকালে নিগৃহীতা ছাত্রীর বাবার অনুরোধে তিনি অবস্থান প্রত্যাহার করেন। মুখ্যমন্ত্রীয় এদিন নাম না করে এই ঘটনাকেই উদ্দেশ্য করে আক্রমণ করে বলেন কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে চাইছে।

এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়র স্পষ্ট করে দেন, 'স্কুলে ছাত্রী নিগ্রহের ঘটনাটি নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সজাগ থাকতে হবে স্কুল ম্যানেজমেন্টকে। শিক্ষকদেরও দায়িত্বশীল হতে হবে। জিডি বিড়লায় যা ঘটেছে, তা ঠিক নয়। যারা অন্যায় করেছে, তারা কটোরতম শাস্তি পাবে। তা বলে স্কুলে পঠনপাঠন বন্ধ করা চলবে না।'

মুখ্যমন্ত্রী বলেন, 'অবিলম্বে স্কুলের পঠনপাঠন চালু করতে হবে। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। তাঁদের জন্য পঠনপাঠন শুরু করা জরুরি। এক-দুজন খারাপ শিক্ষকের জন্য শিক্ষক সমাজকে দায়ী করা ঠিক নয়। নিরাপত্তার স্বার্থে অভিভাবকদের অবশ্যই আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু কেউ কেউ বাইরে থেকে গিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, ফোটো তোলারা জন্য মাথা ঠুকছে, এইসব আসলে একটা প্ল্যান, এইসব আমল দেওয়া যাবে না।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'খারাপ জিনিস বেশ প্রচার করা উচিত নয়। তাহলে এর খারাপ প্রভাব পড়বে শিশুমনে। সেদিকেই দৃষ্টিপাত করা উচিত সংবাদমাধ্যমের। বেশি করে প্রচার করতে হবে ভালো জিনিসগুলিকে।' তিনি এদিন অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান স্কুল ম্যানেজমেন্ট ও বোর্ডগুলিকে পড়ুয়াদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+