ভোট আসলেই মনে পড়ে কার কার নামে...অভিষেকের পাশে দাঁড়িয়ে বড় ইঙ্গিত মমতার! আরজি কর নিয়েও বিস্ফোরক দাবি

Mamata Banerjee: গণতন্ত্রের এমন দুরবস্থা আগে কখনও দেখেনি। ভোট যত এগিয়ে আসবে তত কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়বে। মনে পড়বে কার কার নামে চার্জশিট দিতে হবে। কাকে জেলে ভরতে হবে। নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখনও পর্যন্ত অনেকেই জেলে পুড়েছে।

কিন্তু কিছু প্রমাণ কিছু করতে পারেনি। এমনকী আরজি কর ধর্ষণ মামলাও এখনও পর্যন্ত সমাধান করতে পারেনি বলেও এদিন কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) ।

Mamata Banerjee

Mamata Banerjee: জরুরি বৈঠকের ডাক মমতার

বছর ঘুরলেই ২৬ এ বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসকদল। মাঠে-ময়দানে নেমে চলছে কাজ। কিন্তু এরপরেও একাধিক ইস্যুতে মাঝে মধ্যেই শাসকদলকে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে। দলের বিভিন্ন নেতাদের মন্তব্যে দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার সমস্ত নেতাজি ইন্ডোরে জরুরি বৈঠক (TMC Meeting) ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই একযোগে বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে আক্রমণ শানান।

Mamata Banerjee: অভিষেক পাশে মমতা

গত কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। মামলায় অভিযুক্ত 'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের নামে ওই চার্জশিট দেওয়া হয়েছে। সেখানে একটি নাম নিয়ে রহস্য তৈরি হয়েছে। চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। বলা হয়েছে নিয়োগ দুর্নীতিতে ১৫ কোটি টাকা চেয়েছেন এই জনৈক অভিষেক। তবে কে এই ব্যক্তি সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়। যদিও এই ইস্যুতে তৃণমূল সেকেণ্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা ওই মিটিং থেকে দিয়েছেন। বলেন, সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের ভয় আমার ভয় ভালো লেগেছে।

Mamata Banerjee: পাশে দাঁড়ালেন মমতা

এদিন ওই বৈঠক থেকে কড়া ভাষায় বিজেপিকে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নির্বাচন আসলেই ওরা ঠিক করে, কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে! এতদিন অনেককেই জেলে ঢোকানো হয়েছে। কিন্ত্যু কিছু প্রমাণ করতে পারেনি বলে তোপ। এমনকী আরজি কর মামলার এখনও সমাধান করতে পারেননি। একাধিক মামলা চলছে বলেও আক্রমণ। বলেন, এজেন্সির ক্ষমতা বেশি নাকি মানুষের ক্ষমতা তা দেখতে চাই।

Mamata Banerjee: আগেই ক্ষমতায় আসত তৃণমূল

এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে মমতা বলেন, আগেই তৃণমূল ক্ষমতায় আসত। কংগ্রেস বিশ্বাসঘাতকতা না করলে '২০০১ সালেই তৃণমূল ক্ষমতায় আসত বলে দাবি। এমনকী গত লোকসভা নির্বাচনেও আরও আসন পেতে। তৃণমূল সুপ্রিমোর কথায়, গত ২০২৪ সালে মানুষ রায় দিয়েছে তৃণমূলের পক্ষে। পাঁচটি আসনে কারচুপি হয়েছে। তা না হলে ৩৪টি আসন তৃণমূল পেত বলেও তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+