‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাত’! মোদী-নিশানায় তাৎপর্যপূর্ণ টুইট মমতার

গুজরাতে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে। জয় হয়েছে সাধারণ মানুষের। এত ব্যালান্সড রায় দেওয়ার জন্য গুজরাটবাসীকে ধন্যবাদ।গুজরাতের বিজেপির জয় আসলে তাৎক্ষণিক ও মুখরক্ষার।

গুজরাতের মানুষ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বেড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিল। বিজেপির গুজরাত জয়কে এভাবেই কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মোদী-রাজ্যে ফলাফল প্রকাশের পর টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, 'গুজরাতে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে। জয় হয়েছে সাধারণ মানুষের। এত ব্যালান্সড রায় দেওয়ার জন্য গুজরাটবাসীকে ধন্যবাদ।'

‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাত’! মোদী-নিশানায় তাৎপর্যপূর্ণ টুইট মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট-বার্তায় আরও লেখেন- 'গুজরাতের বিজেপির জয় আসলে তাৎক্ষণিক ও মুখরক্ষার। তিনি বোঝাতে চেয়েছেন ভোট-অঙ্কে বিজেপি জয় পেলেও আসলে গুজরাটে নৈতিক পরাজয় হয়েছে বিজেপির। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, গুজরাটের মানুষ অত্যাচার, অবিচার ও উদ্বেগের বিরুদ্ধে ভোট দিয়েছে। খুব ব্যালান্সিং ফল হয়েছে। যে কোনও দলই জিততে পারত।'

গুজরাতে যে আঙ্গিকে ভোট হয়েছে, তাতে বিজেপি-র এই জয়ে উচ্ছ্বাসের কিছু নেই বলে তিনি মনে করেন। সেই কারণেই তিনি এই ফলাফলে গুজরাটের সাধারণ মানুষ তথা ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। এই ফলাফল বিজেপির গলায় ঘণ্টা বেঁধে বিদায়ের বার্তা দিল বলেই মনে করেন মমতা। ২০১৯-এ বিজেপি যে আর ক্ষমতায় থাকছে না, গুজরাটের ফলাফল তারই ইঙ্গিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, এবার গুজরাত ভোটে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল রাহুলের কংগ্রেস। তিন সেনাপতিকে নামিয়ে রাহুল কামাল করে দিয়েছিলেন। একটুর জন্য জয় হাতছাড়া হল তাঁর। মোদীর বিজয়রথ থামাতে ব্যর্থ হলেন তিনি। কংগ্রেস এই জয়ে অক্সিজেন ফিরে পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাত’! মোদী-নিশানায় তাৎপর্যপূর্ণ টুইট মমতার

অন্যদিকে বিজেপি কোনওক্রমে গুজরাতের ক্ষমতা ধরে রেখে হাঁফ ছেড়ে বাঁচল। তাই এই ফলাফল বিজেপির পক্ষে শুভদায়ক নয় বলেই ব্যাখ্যা রাজনৈতিক মহলে। ২০১৯-এর আগে এই ফলাফল বিজেপির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে গেল মনে করেই মুখ্যমন্ত্রীর ওই টুইট বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+