মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মোদীর 'ক্ষুদ্র সংস্করণ' : চেতন ভগত

বেস্টসেলিং লেখক এবং চিত্রনাট্যকর চেতন ভগত কলকাতায় সাহিত্য উৎসবে যোগে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ক্ষুদ্র সংস্করণ' বলে ব্যাখ্যা করলেন।

কলকাতা, ৫ ফেব্রুয়ারি : বেস্টসেলিং লেখক এবং চিত্রনাট্যকর চেতন ভগত কলকাতায় সাহিত্য উৎসবে যোগে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ক্ষুদ্র সংস্করণ' বলে ব্যাখ্যা করলেন।

শনিবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার থেকে লেখক হয়ে ওঠা চেতন ভগৎ নোট বাতিল প্রসঙ্গে মন্তব্য করেন। তাঁর কথায় দীর্ঘদিন ভারত এমন প্রধানমন্ত্রী দেখেনি যিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মোদীর 'ক্ষুদ্র সংস্করণ' : চেতন ভগত

ভগত বলেন, "নোট বাতিলের সিদ্ধান্ত তাঁকে রাজনৈতিকভাবে সাহায্য করবে। রাজনৈতিকভাবে এই পদক্ষেপ খুব ভাল হলেও অর্থনীতির বিচারে দেখতে গেলে যতটা ফলপ্রসু মনে করা হচ্ছে ততটা নয়। নোট বাতিলের জেরে বিজয় মাল্য স্তরের মানুষকে ধরা যাবে।"

এরই প্রেক্ষিতে চেতন ভগত বলেন, "আমি জানি না মমতা জি এবং মোদী জি কেন বিরোধী পক্ষ। রাজনীতি নিয়ে তাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি অনেকটা একই। সত্যি কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নরেন্দ্র মোদীর ক্ষুদ্র সংস্করণ!"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+