মমতা সিপিএমের ফেলে যাওয়া জুতোয় পা গলিয়েছেন! ফের বিস্ফোরক শোভন

মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-এর জুতোয় পা গলিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতায় ফিরে এমনটাই অভিযোগ করলেন শোভন চট্টোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের জুতোয় পা গলিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর কলকাতায় ফিরে এমনটাই অভিযোগ করলেন শোভন চট্টোপাধ্যায়। সিপিএম আমলা আলিমুদ্দিন থেকে রাইটার্স চালানোর অভিযোগের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তাঁর প্রশ্ন তৃণমূল সরকারটা চলছে কোথা থেকে।

'১৯৭৯ সাল থেকে মমতার সঙ্গে'

'১৯৭৯ সাল থেকে মমতার সঙ্গে'

দিল্লি থেকে ফিরে শোভন চট্টোপাধ্যায় বলেন, ১৯৭৯ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। যতগুলো আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সবকটিতেই সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন তিনি। সিপিএম আমলে আন্দোলন প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, উনি(মমতা) এমন অবস্থায় ঠেলে দিতেন, যে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে।

তৃণমূল চলছে কোথা থেকে?

তৃণমূল চলছে কোথা থেকে?

সিপিএম আমলা অভিযোগ উঠত রাইটার্স চলছে আলিমুদ্দিন থেকে। কিন্তু এই তৃণমূল সরকার চলছে কোথা থেকে? প্রশ্ন করেন শোভন। সিপিএম-এর জুতোয় মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়েছেন বলে কটাক্ষ করেন তিনি। বর্তমানে তৃণমূল কংগ্রেস আর রাজ্য সরকার গুলিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

'সভ্যতা বোধ নেই'

'সভ্যতা বোধ নেই'

যেভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাতে পুরনো দল তথা সরকারের প্রধানের ভদ্রতা সভ্যতা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশের তরফে তাঁকে জানানো হয়েছে নিরাপত্তা কাঁটছাট করা হয়েছে। যদিও শোভন চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার তাঁর নিরাপত্তা পুরোপুরি তুলে নিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার থেকে শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

১৪ অগাস্ট দিল্লিতে বিজেপিতে যোগ দেওয়ার পর ১৮ অগাস্ট সন্ধেয় কলকাতায় ফেরেন শোভন চট্টোপাধ্যায়। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+