ব্রিগেডে মমতার মঞ্চে আহ্বান সোনিয়াকে! একযোগে মোদী হটাওয়ের ডাক দিল তৃণমূল
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশে আহ্বান জানালেন ইউপিএ চেয়ারপার্সন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। তিনি আগামী বছর ১৯ জানুয়ারি ২০১৯-এর লক্ষ্যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সমাবেশে আহ্বান জানালেন ইউপিএ চেয়ারপার্সন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। তিনি আগামী বছর ১৯ জানুয়ারি ২০১৯-এর লক্ষ্যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন। সেই সভায় তিনি দেশের তাবড় নেতাদের উপস্থিত করার হুঙ্কার ছেড়েছেন। সেখানে তিনি সোনিয়া গান্ধীর পাশাপাশি সিপিএমকেও আমন্ত্রণ জানাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড সমাবেশ থেকে বিজেপি হটাওয়ের ডাক দেবেন। আর তা তিনি করতে চাইছেন বিরোধী ঐক্যের নিশান উড়িয়ে। তাই বিজেপি বিরোধী সমস্ত দলের শীর্ষ নেতাদের তিনি উপস্থিত করার কথা জানিয়ছেন। দলের নেতা-কর্মীদের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন, আরও বড় সমাবেশ করতে হবে সেদিন ব্রিগেডে।
মুখ্যমন্ত্রীর কথায়, একুশের সমাবেশে যে লোক হয়েছে, তার থেকেও বড় সমাবেশ করে বাংলার বুকে সেদিন নতুন ইতিহাস সৃষ্টি করবে তৃণমূল। আর সেই সভা থেকেই মোদী সরকারের বিদায় ঘণ্টা বাজাবেন তিনি। এজন্য পুজোর পরই ব্রিগেডের প্রস্তুতি শুরু করে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আর এই ব্রিগেডকে এমনই রূপ দেওয়া হবে, যা গে কখনও দেখেনি বাংলা, এদিন স্পষ্ট করেই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের অঙ্গীকার, বাংলায় ৪২-এ ৪২ থাক, আর বিজেপি গোল্লায় যাক। তৃণমূল কংগ্রেসই এবার বাংলায় বিরোধী শূন্য করে ভারতে পার্লামেন্ট দখলের পথ দেখাবে। ২০১৯-এ বিজেপি ফিনিশ হয়ে যাবে। পরবর্তী ২০১৯ পরবর্তী লালকেল্লায় যাতে নরেন্দ্র মোদী আর ভাষণ দিতে না পারেন, সেই লক্ষ্যেই ব্রিগেডের ডাক দিলেন তিনি। ব্রিগেডের সমাবেশ থেকেই তিনি সমস্ত বিরোধী শীর্ষনেতাদের নিয়ে মোদীকে সিংহাসন চ্যূত করার ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications