Mamata Banerjee: “হাঁটতে হাঁটতেই গান লিখে দিলাম,” বড়দিনের উৎসবের উদ্বোধনে মমতা; ছুটি নিয়ে কেন্দ্রকে নিশানা
Mamata Banerjee: অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ক স্ট্রিটে ক্রিসমাসের (Christmas) উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২৪ ও ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। এদিন উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে মমতা বলেন, ক্রিসমাস মানেই আনন্দ, উৎসব ও শান্তির বার্তা।
আম্বেদকর ইস্যুতে (Ambedkar Issue) বৃহস্পতিবার তুমুল উত্তপ্ত হয়েছে সংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Issue) বিতর্কিত মন্তব্যের পর বিরোধিতায় এককাট্টায় হয়েছে কংগ্রেস। এদিন বড়দিনের উৎসবের উদ্বোধনে গিয়ে সেনিয়েও সরব হলেন মমতা। বাবাসাহেব আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে অমিত শাহের মন্তব্যে তিনি স্তম্ভিত বলে জানান মুখ্যমন্ত্রী।

বড়দিনের ছুটি (Christmas Holiday) নিয়ে কেন্দ্রকেও নিশানা করতে ছাড়লেন না মমতা। কেন্দ্রের বিরুদ্ধে ছুটিতে বঞ্চনার অভিযোগ তুললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "এর আগে আমি আরও একটি বিষয়ে অবাক হয়েছিলাম। ২৫ ডিসেম্বর জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছে। কিন্তু আমাদের রাজ্যে সেদিন ছুটি থাকবে।"
মমতা আরও বলেন, "২৪ ডিসেম্বরের রাতের প্রার্থনায় আমিও যোগদান করি। এবং এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি।" এরপরই মঞ্চে উপস্থিত ইন্দ্রনীল সেনকে বড়দিন উপলক্ষ্যে গান গাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজো, কালীপুজোর মতোই বড়দিনেও গান লিখে ফেললেন মুখ্যমন্ত্রী (Mamata Writes Song)। পার্ক স্ট্রিটের অনুষ্ঠানের উদ্বোধন থেকেই তিনি জানান, "প্রত্যেক উৎসবেই গান লিখি। তাই বড়দিনেও শান্তির জন্য গান লিখেছি। ছোট্ট করে একটা করেছি। সময় কম পেয়েছি। হাঁটতে হাঁটতেই পরশুদিন গান লিখে দিয়েছি।"
তাঁর লেখা গানে সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গলা দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে প্রতিবারের মতো সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। পরশু রাতে হঠাৎই ফোন করে গানের কথা মুখ্যমন্ত্রী বলেন বলে জানান ইন্দ্রনীল সেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রোতাদের শোনানো হয় সেই গানও।












Click it and Unblock the Notifications