Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: দিঘায় জগন্নাথ মন্দিরে ৫,০০,০০১ টাকার 'সোনার ঝাড়ু' উপহার মমতার, নবান্নে বৈঠকে কী কী নির্দেশ?

Mamata Banerjee: ৩০ এপ্রিল দিঘায় বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। বুধবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ এপ্রিল যজ্ঞের পর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন প্রাণ প্রতিষ্ঠা হবে দিঘার জগন্নাথ মন্দিরের। আসবেন বহু বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীরা। দিঘায় নতুন ধর্মক্ষেত্র ও নতুন কর্মক্ষেত্র, বললেন মমতা। মন্দির ঘিরে রুজি রোজগার বাড়বে বলেও আশা মুখ্যমন্ত্রীর।

পুরীর আদলেই সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দির। সেই সোনার ঝাড়ু উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের আগে অ্যাকাউন্টে অর্থ দান প্রক্রিয়া শুরু হলে তিনিই প্রথম সোনার ঝাড়ু বাবদ ৫ লক্ষ এক টাকা দেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর অনুযোগ, এখনও পর্যন্ত দান, ধ্যান, দক্ষিণা আসেনি, সবটাই রাজ্যের কোষাগার থেকে হচ্ছে।

MAMATA

দিঘার মন্দিরের উদ্বোধনে ১০ থেকে ১৫ হাজার ভক্ত আসতে পারেন বলে উল্লেখ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "যারা যেতে চান ২৮ তারিখ বিকেলের মধ্যে যেতে পারেন। প্রাণ প্রতিষ্ঠার আগের দিন যজ্ঞ হবে। ২৯ এপ্রিল যজ্ঞ হবে, সেখানে খুব সীমিত আসন সংখ্যা, তাই বাকিরা টিভিতে দেখবেন। উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩০ এপ্রিল উদ্বোধনের দিন ব্লকে ব্লকে এলইডি বসানো হবে। বহু বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীরা আসবেন। অনেক বড় জায়গা জুড়ে মন্দির তৈরি হয়েছে।"

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে ২৭ তারিখ রাতেই চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ও সুজিত বসুদের চলে যেতে নির্দেশ। সেখানে গিয়ে দায়িত্ব ভাগ করে নেবেন তারা। কলকাতায় দায়িত্ব সামলাবেন ফিরহাদ হাকিম। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দৈতপতিও ছিলেন মমতার বৈঠকে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, পুরীর মন্দিরের আদলেই দিঘার মন্দিরে ধ্বজা উত্তোলন হবে। পুরী থেকেই টিম আসবে। ভক্তদের জন্য ধ্বজার স্টল রাখা হবে। ভক্তরা চাইলে ধ্বজা চড়াতে পারবেন। মমতা বলেন, "পুরীতে খাজা বিক্রি হয়, এখানে কালীঘাটের প্যারা রাখছি। বাংলার মিষ্টি গজাও বিক্রি হবে। ওটা শুকনো, তাই নিয়ে আসা যাবে। পুজো দিতে চাইলে অনলাইনে পাঠানো হবে। ধীরে ধীরে সিস্টেম চালু হোক।"

তবে, ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে জোর দিতে বললেন মমতা। বিশেষ নজর হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। গঙ্গাসাগরের মতো হেল্পডেস্ক করতে নির্দেশ। মমতা বলেন, "মহাকুম্ভে অনেক লোক কিন্তু মারা গেছে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। প্রত্যেক জেলায় নোডাল অফিসার থাকবে। ভালোভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ব্যবস্থা নেওয়া হবে। উঁচু জায়গায় ওয়াচ টাওয়ার করা হবে নজরদারির জন্য। হাওড়া গ্রামণীকেও বিশেষ দায়িত্ব।"

Take a Poll

দিঘার পুরোনো জগন্নাথ মন্দিরটিকে মাসির বাড়ি করা হয়েছে বলে জানান মমতা। তবে মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানান, "আমি চাই না বেশি ভিআইপি যাক। সবাই যদি হুড়োহুড়ি করে চলে আসে, তাহলে কিন্তু সামাল দেওয়া যাবে না। গঙ্গাসাগরে জায়গা অনেক বড়, কিন্তু দীঘায় সমস্যা, আশেপাশের জায়গা ছোট। তবে মন্দিরের সামনের গেট যেন কার্পেটে মোড়া থাকে। ওখানে জুতো পড়ে যাওয়া যাবে না। আমি নিজেও খালি পায়ে যাব।"

রেলকেও সহযোগিতা করতে অনুরোধ মমতার। রেলস্টেশনে যেন কোনও পদপিষ্টের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বললেন মমতা। এছাড়াও গঙ্গাসাগরে যেরকম কটেজ তৈরি করে দেওয়া হয়, সেরকমও তাঁবু তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "অনেকেই হোটেল পাবেন না, হোটেল বুকও করার সাধ্যও নেই অনেকের। মহাকুম্ভে ২-১ লক্ষ টাকা নিয়েছে, আমরা তো টাকা নিয়ে করব না, আমাদের ভলান্টিয়ারি সার্ভিস।" বয়স্কদের জন্য গ্রিন কার রাখারও নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+