টলিউডের সিনেমা শিল্প বাঁচাতে নতুন প্রয়াস মমতার, রাজ্যে তৈরি হল ফিল্ম অ্যাকাডেমি
চলচ্চিত্র শিল্প বাঁচাতে এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যে তৈরি হল পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের তরফে।
চলচ্চিত্র শিল্প বাঁচাতে এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যে তৈরি হল পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের তরফে। এই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, রাজ্যের চলচ্চিত্র শিল্পে পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি থিঙ্কট্যাঙ্ক হিসেবে কাজ করবে। সেইসঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের কাজও করবে এই অ্যাকাডেমি।

টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রি নানা সমস্যায় ধুঁকছে। এই অবস্থায় চলচ্চিত্র শিল্পে উন্নয়নের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি কমিটি তৈরির কথাও হয়েছিল। অবশেষে এই বিষয়ে পদক্ষেপ নিল তাঁর সরকার। মন্ত্রী অরূপ বিশ্বাসকে চেয়ারম্যান করে গড়া হল নতুন কমিটি।
শুধু মুখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবার কাজে করে দেখালেন তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়ন। পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি গঠন করলেন। সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলী ও টেকনিশিয়ানদের উন্নয়ন করবে এই অ্যাকাডেমি। মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও এই অ্যাকাডেমিতে রয়েছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চিরঞ্জিৎ, শতাব্দী রায়, দেব, সুজিত সরকারের মতো ব্যক্তিত্ব।
পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমিতে যাঁরা রয়েছেন- সবাইকে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, সেখানে ইগোর লড়াই নিয়ে বসে থাকলে চলবে না। সবাই একযোগে কাজ করবে, এটাই দেখতে চাই। সরকার পাশে রয়েছে। সমস্তরকম সমস্যায় পাশে দাঁড়াবে তাঁর সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications