পুজো উদ্বোধন শেষ! 'প্রতিযোগিতায়' মমতা, টক্করের চেষ্টা দিলীপের, একনজরে পরিস্থিতি
রাজনীতির লড়াই পুজোর ময়দানেও। পুজোর উদ্বোধন শেষে শুরু হয়েছে চুলচেড়া বিশ্লেষণ। মমতা-দিলীপের লড়াই সামনাসামনি।
রাজনীতির লড়াই পুজোর ময়দানেও। পুজোর উদ্বোধন শেষে শুরু হয়েছে চুলচেড়া বিশ্লেষণ। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা ও সন্নিহিত এলাকায় এখনও পর্যন্ত প্রায় ৬০ টি মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, কলকাতায় দিলীপ ঘোষের হাতে পুজোর উদ্বোধনের সংখ্যা ১০-এর আশপাশে। জেলা মিলিয়ে প্রায় ৩০।

পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
বামপন্থীরা সরাসরি পুজোর সঙ্গে জড়ান না। ফলে বিরোধী নেত্রী থাকালীন অবস্থাতেই পুজোর উদ্বোধন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর চাহিদা আরও বেড়েছে। বলা যেতে পারে এই বছরে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুর্গাপুজো জনসংযোগের অন্যতম মাধ্যম। সেই মাধ্যমকে কাজে লাগাতে শুরু থেকেই তৎপর তৃণমূল নেত্রী। তৃণমূলের তরফে স্টার উদ্বোধক মমতাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় না হলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো কেই কেই জেলার পুজোর উদ্বোধনে সামিল হয়েছেন এবছর।

পুজোর উদ্বোধনে দিলীপ ঘোষ
অন্যদিকে, গত বছরেও পুজোর উদ্বোধনে সেরকম দেখা যায়নি বিজেপির নেতাদের। এক লাফে এবছরে চাহিদাটা বেড়েছে অনেকটাই। সূত্রের খবর অনুযায়ী, জোড়াবাগান, বিরাটি-সহ কলকাতা ও আশপাশের এলাকায় দিলীপ ঘোষ পুজোর উদ্বোধক হিসেবে ছিলেন প্রায় ১০ টি মণ্ডপে। এছাড়াও নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরে পুজোর উদ্বোধনে এবার দিলীপ ঘোষকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। সেখানে প্রায় ২০ টি মণ্ডপের উদ্বোধন করেছেন দিলীপ ঘোষ।

পুজোর উদ্বোধনে সায়ন্ত্বন বসু
বিজেপির তরফে দিলীপ ঘোষের পরেই চাহিদা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্ত্বন বসুর। জঙ্গলমহল, আসানসোল-সহ অন্তত ১০ টি জায়গার পুজো উদ্বোধন করেছেন তিনি। সব মিলিয়ে সংখ্যাটা ৪০-এর আশপাশে বলে জানা গিয়েছে।

তৃণমূলের প্রতিক্রিয়া, পাল্লা বিজেপির
তৃণমূল বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে হঠাৎ করে ৪০ টি পুজো উদ্বোধনে সামিল হওয়াকে গুরুত্ব দিতে রাজি নয়। তাদের অভিযোগ, পুজো কমিটিগুলিকে কিনে নিয়েছে বিজেপি। যদিও পাল্টা দিয়েছে বিজেপিও। সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, শ্রীভূমি-সহ তৃণমূল হেভিওয়েটদের পুজোয় টাকা খরচের চিত্রটাও তুলে ধরতে চাইছে বিজেপি।
সব মিলিয়ে ২০১৯-এর ভোটের আগে পুজোর উদ্বোধনে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির তৎপরতা যে তৃণমূল শিবিরে উদ্বেগ বাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications