মোদীকে ‘জয় বাংলা’ লেখা চিঠি পাঠাচ্ছেন মমতা! অর্জুনের বাড়িতেও মমতার চিঠি
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম লেখা চিঠি পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সেই চিঠি প্রাপ্তির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে ফেললেন, কীভাবে তিনি পাল্টা দেবেন বিজেপিকে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম লেখা চিঠি পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সেই চিঠি প্রাপ্তির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে ফেললেন, কীভাবে তিনি পাল্টা দেবেন বিজেপিকে। নবান্নে সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠকের পর মমতা জানালেন, বিজেপিকে পাল্টা দিতে জয় বাংলা লেখা চিঠি পাঠানো হবে।

লোকসভা ভোটের শেষ দফার আগে দমদমে নরেন্দ্র মোদির জনসভা থেকে 'জয় শ্রীরাম' লেখা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি। সেই মোতাবেক বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ১০ লক্ষ চিঠি মমতার ঠিকানায় পাঠানোর বার্তা দেন। তারপরই মমতা ঘোষণা করলেন পাল্টা কর্মসূচি।
মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নবনির্বাচিত বিজেপি সাংসদ অর্জুন সিংকে পাল্টা চিঠি পাঠাবেন তিনি। জয় বাংলা লেখা সেই চিঠিতে পাল্টা বার্তা দেবেন মমতা। মোট কথা জয় শ্রীরামের বদলে জয় বাংলা লেখা চিঠি তিনি পৌঁছে দিতে চাইছেন মোদী ও অর্জুন সিংয়ের বাড়িতে। কারণ তাঁরাই তাঁর কাছে জয় শ্রীরাম লেখা চিঠি পাঠনোর কথা ঘোষণা করেছেন।
সম্প্রতি জয় শ্রীরাম স্লোগান শুনেই মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কনভয়ে সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় কয়েকজন গ্রেফতারও হয়েছেন। বিজেপি তাই জয় শ্রীরাম স্লোগানকে মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে হাতিয়ার করতে চাইছে। সেই মর্মেই ১০ লক্ষ চিঠি লেখার পরিকল্পনা নেয় বিজেপি।












Click it and Unblock the Notifications