পঞ্চায়েতে টার্গেট ১০০%! হিংসার অভিযোগ হেলায় উড়িয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ পেরিয়ে ১০০ শতাংশ জয়ের পথে তৃণমূল। নবান্ন থেকে কার্যত এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদীরা জোট করেছিল বলে মন্তব্য

পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ পেরিয়ে ১০০ শতাংশ জয়ের পথে তৃণমূল। নবান্ন থেকে কার্যত এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদীরা জোট করেছিল বলে মন্তব্য করেছেন তিনি। ভোটে হিংসা নিয়ে বিজেপির কথা শুনে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েতে টার্গেট ১০০%! হিংসার অভিযোগ হেলায় উড়িয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের অনেকেই দলে আসার জন্য কথা বলেছে। এমন কী নির্দলদের অনেকেই তৃণমূল আসতে চায়। ফল প্রকাশে দিন সন্ধেয় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানিয়েছেন পরে কথা হবে।

পঞ্চায়েত ভোটের আগে ১০০ শতাংশ আসন জয়ের কথা বলেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলের বিকেলেই নিজের দলে জয়ী বিরোধীদের যোগ দেওয়ার কথা জানিয়ে, মুখ্যমন্ত্রী কার্যত ১০০ শতাংশ আসন জয়ের দিকেই এগিয়ে যেতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।

সিপিএম, কংগ্রেস, বিজেপি, মাওবাদী একসঙ্গে লড়লেও তৃণমূল ৯০ শতাংশ আসনে জয়ী হয়েছে, বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে বলে, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়কে মানুষের কাছে উৎসর্গ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ভোটে অসম ঝাড়খণ্ড থেকে টাকা ঢুকেছে। ভোটে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া কিংবা আলিপুরদুয়ারে বিজেপি-র জয় নিয়ে এই কটাক্ষ মুখ্যমন্ত্রীর। আদিবাসী অধ্যুষিত জেলায় বিজেপির জয়কে তিনি ামল দিতেই রাজি নন। এমনটাই বলছে রাজনৈতিক মহল।

ভোটে হিংসা নিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কথা শুনে প্রধানমন্ত্রীর মন্তব্য করেছেন। আর রাজ্যে হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ছোটখাটো বিষয়েই রিপোর্ট চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক।

রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, দুর্ঘটনায় মৃত্যু ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+