ক্ষমতা থাকলে করে দেখান! এনকাউন্টারের পাল্টা চ্যালেঞ্জ মমতার, আর কী বললেন বিরোধীদের
উপলক্ষ্য দলের বর্ধিক কোর কমিটির বৈঠক। কিন্তু সেই বৈঠক থেকেই বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি আক্রমণ করেন সিপিএম-কংগ্রেস-বিজেপিকে।
উপলক্ষ্য দলের বর্ধিক কোর কমিটির বৈঠক। কিন্তু সেই বৈঠক থেকেই বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি আক্রমণ করেন সিপিএম-কংগ্রেস-বিজেপিকে।

নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে লুঠের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে দিলীপ ঘোষের নাম না করে তিনি বলেন, কেউ কেউ বলছেন এনকাউন্টার করবেন। ক্ষমতা থাকে তো করে দেখান বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত ১৯ জুন জলপাইগুড়ির সভা থেকে তৃণমূলের নেতাদের এনকাউন্টারে মারার হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরের দিন নিজের বক্তব্যকে তিনি সমর্থনও করেন।
এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গুলি-বন্দুক নিয়ে রাজনীতি হয় না। তিনি বলেন মানুষের দয়ায় ক্ষমতায় এসেছে তৃণমূল।
রাজ্যে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সহযোগিতা করার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সম্পর্কে তাঁর মন্তব্য, দিল্লিতে বিরোধিতা। কিন্তু রাজ্যে বিজেপির পাশে রয়েছে কংগ্রেস। অন্যদিকে সিপিএম-এর বিরুদ্ধে বিজেপির হাত ধরার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।












Click it and Unblock the Notifications