মোদীকে টক্কর মমতার! লোকসভার আগে পুনরায় সার্কিট বেঞ্চের উদ্বোধনের সিদ্ধান্ত
জলপাইগুড়ি সফরে গিয়ে রাজ্যের প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে কাটতেই ঘোষণা হয়ে গেল জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে আবার।
জলপাইগুড়ি সফরে গিয়ে রাজ্যের প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে কাটতেই ফের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের উদ্বোধন করার কথা ঘোষণা হয়ে গেল। ১১ মার্চ সার্কিট বেঞ্চের কাজ শুরুর দিনই প্রধান বিচারপতি উপস্থিতিতে সার্কিট বেঞ্চের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে।

হাইকোর্ট সূত্রে শনিবার জানানো হয়, আগামী ১১ মার্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কাজ শুরু হবে। ওইদিন প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা হাজির থাকবেন। থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওইদিন সার্কিট বেঞ্চের উদ্বোধন করা হবে। হাইকোর্টের এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর দ্বারা সার্কিট বেঞ্চের উদ্বাধন নিয়ে প্রশ্ন উঠে পড়ল।
উল্লেখ্য, শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা শুরুর আগে সার্কিট বেঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া জাতীয় সড়কেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুই উদ্বোধন নিয়েই বিতর্ক তৈরি হয়। সার্কিট বেঞ্চের উদ্বোধনকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মোদীবাবু ম্যাডিবাবুর মতো আচরণ করছেন। ওটা যে রাজ্যের প্রজেক্ট, রাজ্যই সমস্ত অর্থ দিয়েছে, আর সার্কিট বেঞ্চ যাঁদের সেই হাইকোর্টের বিচারপতিরাও নেই।
এই উদ্বোধন জাস্ট গিমিক। ভোটের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে রাজ্যের প্রকল্পই উদ্বোধন করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, যেখানে কেন্দ্রের কোনও অনুদানই নেই। এটা বেনজির ঘটনা। মুখ্যমন্ত্রীর এই সমালোচনার পর ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্ট ঘোষণা করে দিল ফের উদ্বোধন হবে সার্টি বেঞ্চ। এটাও বেনজির। কারণ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ফের মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন হবে সার্কিট বেঞ্চ।












Click it and Unblock the Notifications