ইদের দিন সকালেই রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক! আনিস-কাণ্ডের জের, প্রশ্ন
ইদের দিন সকালেই রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক! আনিস-কাণ্ডের জের, প্রশ্ন
ইদের দিন সকালে হঠাৎ করেই রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী ভাইপো অভিষেক। অভিষেককে নিয়ে তিন বছর পর ইদের সকালে রিজওয়ানের মা, দাদা ও পরিবারের সকলের সঙ্গে সাক্ষাৎ করেন। সকলকে ইদের শুভেচ্ছা জানান। তার আগে তিনি রিজওয়ানের স্মৃতিতে তৈরি বেদিতে মালা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই প্রথমে যান রেড রোডে। সেখানে ইদের নামাজে হাজির হওয়া সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর সেখান থেকে সরাসরি অভিষেককে সঙ্গে তিনি তিনি রিজওয়ানের বাড়িতে পৌঁছে যান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদের দিনে ফের মনে করলেন রিজওয়ানকে।
পার্ক সার্কাসে রিজওয়ানের বাড়িতে ঢোকার মুখেই স্মৃতি-বেদি করা রয়েছে। সেখানে
মালা দিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। এরপর রিজওয়ানের মা কিশোয়ার জাহান, দাদা রুকবানুর রহমান-সহ পরিবারের সঙ্গে সময় কাটান। তাঁদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, প্রায় ১৫ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও রিজওয়ানুর রহস্য মৃত্য মামলার কোনও নিষ্পত্তি হয়নি। ব্যাঙ্কশাল আদালত এখনও কোনও রায় ঘোষণা করেনি। সেশন কোর্টে এখনও চলছে সাক্ষ্য প্রমাণ নেওয়ার কাজ।
রিজওয়ানুর রহমানের মৃত্যু রহস্য টলিয়ে দিয়েছিল তৎকালীন বাম সরকারের ভিত। ছেলের মৃত্যুর ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ইনসাফ চেয়েছিলেন রিজওয়ানুরের মা কিশোয়ার জাহান। কিন্তু ১৫ বছর অতিক্রান্ত এখনও ইনসাফ পাননি তিনি। এদিন ইদের সকালে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে গেলেন সান্ত্বনা আর আশ্বাসকেই সম্বল করে।
সম্প্রতি আনিসকাণ্ডের ঘটনায় ফের সামনে এসেছে রিজওয়ানুর মৃত্যু রহস্যের ঘটনা। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুরহস্য ফের সামনে এনে দিয়েছে রিজওয়ানুরের ঘটনাকে। ১৫ বছর আগের স্মৃতি ফের উসকে দিয়েছে আমতার ঘটনা। সেদিন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের ঘটনাকে নিয়ে আন্দোলনে আন্দোলনে জেরবার করে দিয়েছিলেন তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। ন্যায়বিচারের দাবিতে কলকাতার রাজপথে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন।
সেদিনও প্রশ্ন উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে। আর এবারও আমতার ছাত্রনেতা আনিস মৃত্যু-রহস্যে অভিযোগের তির পুলিশরে দিকে। দুই ঘটনায় মিল থাকায় ফের রিজওয়ানুরের ঘটনা সামনে এসে গিয়েছে। রিজওয়ানুরের মা কিশোয়ার জাহান নিজে কথা বলেন আনিসের বাবা সালেম খানের সঙ্গে। তাঁকে মন শক্ত করতে এবং সুবিচারের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। যদিও সুবিচার পাননি তিনিও। মমতা বন্দ্যোপাধ্যয়ায়ের সরকার ১১ বছরেও সুবিচার দিতে পারেননি রিজওয়ানের মা-কে।
-
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
কমিশনের দফতরে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের, ফর্ম ৬ বিপুল সংখ্যায় জমা পড়া নিয়ে উদ্বেগ -
ধর্ম ও জাতির নামে বিভেদ সৃষ্টি করছে উন্নয়নবিমুখ বিজেপি, দাবি অভিষেকের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায়











Click it and Unblock the Notifications