Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরও অস্বস্তিতে মলয় ঘটক, কলকাতায় মন্ত্রীকে জেরা করবে ইডি, নির্দেশ আদালতের

দিল্লি হাইকোর্ট গিয়ে স্বস্তি মিলল না। বরং আরও অস্বস্তি বাড়ল রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। রাজ্যের আইনমন্ত্রীকে ইডির জেরার মুখোমুখি হতে হবে৷ ১২ বার মলয় ঘটককে ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাত্র একবার সাড়া দিয়েছিলেন তিনি।

জেরা এড়ানোর জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী। কয়লা পাচার কাণ্ডে তাঁকে দীর্ঘদিন ধরে তলব করছে ইডি৷ দিল্লির দফতরে তাঁকে জেরা করতে চান ইডির আধিকারিকরা৷ কিন্তু বারবারই সেই ডাক এড়িয়ে যাচ্ছেন মলয় ঘটক। এমনই দাবি ইডি আধিকারিকদের।

আরও অস্বস্তিতে মলয় ঘটক, কলকাতায় মন্ত্রীকে জেরা করবে ইডি, নির্দেশ আদালতের

কিন্তু এরপর কি আর সেই জেরা এড়াতে পারবেন মন্ত্রী? দিল্লি হাইকোর্ট জানিয়েছে, জেরার মুখোমুখি হতে হবে আইনমন্ত্রীকে। ইডির করা সমন খারিজের আবেদন করেছিলেন ময়ল। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, আইনমন্ত্রীর রক্ষাকবচের আবেদনও এদিন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে রীতিমতো ফাঁপড়ে পড়তে পারেন রাজ্যের আইনমন্ত্রী।

তবে দিল্লি হাইকোর্ট কিছুটা ছাড় দিয়েছেন মন্ত্রীকেও। আদালত জানিয়েছে, ইডির জেরার মুখোমুখি হবেন আইনমন্ত্রী। তাঁর বয়স হয়েছে। শুধু তাই নয়, তিনিও অসুস্থও। সেই কারণে, দিল্লির ইডি অফিসে জেরার মুখোমুখি হওয়ার দরকার নেই। কলকাতার ইডির অফিসেই মন্ত্রীকে জেরা করতে পারবেন ইডি আধিকারিকরা।

এক্ষেত্রে মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে হবে। নির্দিষ্ট দিনের ২৪ ঘণ্টা আগে মন্ত্রীকে নোটিশ দিতে হবে ইডির। আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ইডি যাতে কোনও বাধার সামনে না পড়ে, সেটি দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যসচিব ও কলকাতা পুলিশের। মন্ত্রীকে জেরার সময় বাধার সামনে পড়তে পারেন ইডি আধিকারিকরা। এই আশঙ্কা করা হয়েছে।

এরপর ইডি মলয় ঘটককে ডাকবে। সেই নোটিশ মুখ্যসচিব ও কলকাতা পুলিশ কমিশনারকেও পাঠাবে ইডি। কেন্দ্রীয় তদন্তকারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দায়িত্ব করবেন তাঁরা। গত দুই বছর ধরে মলয় ঘটককে ডেকে পাঠাচ্ছে ইডি৷ এখনও অবধি ১২ বার মন্ত্রীকে তলব করা হয়েছে। মাত্র একবার জেরার মুখোমুখি হয়েছেন তিনি। এই ঘটনাতেও বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি।

তাহলে এবার কী করবেন আইনমন্ত্রী? জেরা এড়ানো কি সম্ভব? অন্য কোনও আদালতে কি এবার আবেদন করা হবে? এইসব প্রশ্ন উঠছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+