চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! প্রভাব শীতের আমেজে, জেনে নিন বিস্তারিত
ভোর হলেই শীতের আমেজ। কিন্তু এই আবহাওয়া কতদিন থাকবে তা নিয়ে সন্দিহান আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার প্রভাব পড়তে পারে এই রাজ্যেও।
ভোর হলেই শীতের আমেজ। কিন্তু এই আবহাওয়া কতদিন থাকবে তা নিয়ে সন্দিহান আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার প্রভাব পড়তে পারে এই রাজ্যেও। কমতে পারে শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত দু-একদিনের অপেক্ষা।

গত কয়েকদিন ধরে ভোরের দিকে খানিকটা শীত শীত ভাব। ভোরের দিকে তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় দু-ডিগ্রি কম। যার জেরে হাল্কা চাদরও লাগছে। সবাই ভাবছেন শীত এসে গেল। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতিমধ্যেই আন্দামান নিকোবরের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার প্রথম প্রভাব পড়ার সম্ভাবনা দক্ষিণ ভারতে। তবে প্রভাব মুক্ত হবে না আমাদের রাজ্যও। বিশেষ করে দক্ষিণবঙ্গ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে শীতের আমেজ কমবে। তবে আগামী দু-একদিনে পরিস্থিতি সম্পর্কে আরও ভাল করে বোঝা যাবে বলে অনুমান আবহাওয়া দফতরের।
তবে এবাদ দিয়ে রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications