দীপাবলির আগেই বৃষ্টি! সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কতটা প্রভাব দক্ষিণবঙ্গে, জেনে নিন বিস্তারিত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। এছাড়াও রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়ার দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জন্যও।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। যেসব মৎস্যজীবী ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২৮ অক্টোবর অর্থাৎ রবিবার রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। এছাড়াও সোমবার ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications