নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে শহরে লং মার্চ, মিছিলের জেরে অবরুদ্ধ শহর

এক দিকে নাগরিকত্ব সংশোধন বিল অন্যদিকে, দেশিয় সংস্থা বাঁচানো, কর্মসংস্থান সহ একাধিক দাবিতে আজ শহরে মিলিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে আসা লং মার্চ।

এক দিকে নাগরিকত্ব সংশোধন বিল অন্যদিকে, দেশিয় সংস্থা বাঁচানো, কর্মসংস্থান সহ একাধিক দাবিতে আজ শহরে মিলিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে আসা লং মার্চ। ১২ দিনে ২৮৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে ঢুকে গিয়েছে 'লং মার্চ'। মিছিলের জালে অবরুদ্ধ মহানগরী।

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে শহরে লং মার্চ, মিছিলের জেরে অবরুদ্ধ শহর

রানি রাসমণি অ্যাভিনিউতে সিটু সহ বাম শ্রমিক সংগঠন গুলির ডাকা মিটিংয়ে অংশ নিতে আসানসোল, দুর্গাপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় সহ বিভিন্ন জেলা থেকে মিছিল ঢুকেছে মঙ্গলবার রাতেই। বালি হয়ে হাওড়া দিয়ে জমায়েত হচ্ছে রানি রাসমণি অ্যাভিনিউতে। অন্যদিকে লক্ষীকান্তপুর,ক্যানিং, সোনারপুর, বারুইপুর সহ একাধিক এলাকা থেকে বুধবার সকালে মিছিল আসতে শুরু করে শহরে। কিছু কিছু ক্ষেত্রে কর্মী সমর্থকরা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে মিছিলে পা মেলান।

শহরের মূল কেন্দ্র গড়িয়াহাট, হাজরা মোড় হয়ে মিছিল রানি রাসমণি অ্যাভিনিউতে এসে পৌঁছয়। আবার উত্তরে শ্যামবাজার এবং বন্দর এলাকার খিদিরপুর, মেটিয়াবুরুজ থেকে মিছিল এসে পৌঁছয় ধর্মতলায়। একাধিক মিছিলের জালে সকাল থেকেই যানজটে অবরুদ্ধ কলকাতা হয়ে পড়ে শহর কলকাতা। কর্মব্যস্ত দিনে সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+