Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Elections: ময়দানে মেলবন্ধন দুই বন্দ্যোপাধ্যায়ের, টিকিট বিতর্ক ভুলে একে অপরের বন্দনায় প্রসূন-বাবুন

কয়েকদিন‌ আগেও তাঁদের মধ্যে তিক্ততা চরমে উঠেছিল লোকসভা ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে। কিন্তু মান-অভিমান ভুলে ময়দানে ফের কাছাকাছি দুই বন্দ্যোপাধ্যায়, প্রসূন এবং বাবুন। ১লা বৈশাখের বার পুজোর সকালে মোহনবাগান মাঠে এক ফ্রেমে ধরা দিলেন দুইজনেই। রাজনীতির ময়দানে দূরত্ব মুছে গেল খেলার মাঠে।

হাওড়ার তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই ফের আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। হাওড়ার এই প্রার্থী তাঁর পছন্দ হয়নি বলে প্রকাশ্যে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল, হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই হয়তো ভোটের ময়দানে নামবেন তিনি। কারণ হাওড়ার বিদায়ী সাংসদ প্রসূনকে প্রার্থী করার বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। তখন বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে।

Prasun Banerjee

সম্প্রতি প্রসূনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হাওড়ায় নির্দল প্রার্থী হওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেত্রীর ছোট ভাই বাবুন। কিন্তু মমতার পাল্টা তোপে রণে ভঙ্গ দেন তিনি। ঘোষণা করেন নেত্রীর আদেশই শেষ কথা। তাই তৃণমূল যা বলবে, তাই তিনি মেনে নেবেন।

বাবুন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁকে লোকসভার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এবারও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। তাঁর কথায়, "রাজনীতিতে অনেক কিছুই হয়। ২০১৯ সালেও আশ্বাস দেওয়া হয়েছিল। ২০২১-এও হয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল।

কিন্তু, এক ফ্রেমে ধরা দিলেন, একে অপরকে জড়িয়েও ধরলেন। তাহলে কি রাগ-অভিমান এখন অতীত? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এখানেই দেখা গেল, হাত মেলালেন একে অপরের সঙ্গে।

পরিস্থিতি যে বদলে গিয়েছে সেটা এভাবেই বুঝিয়ে দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিলেন অতীতের অভিমানের পালা তিনিও ভুলে যেতে চান। অন্যদিকে নিজের ছোট ভাইয়েক মতোই আপন করে নিলেন বাবুনকে।

ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকারে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, 'ব্যানার্জী-ব্যানার্জী দুই ভাই, আমরা একটা পরিবারের মতো। বাবুন আমার থেকে অনোক ছোট, ওর মোহনবাগানের সদস্যপদ আমি করে দিয়েছিলাম। ও যদি আমাকে কিছু বলে আমি কি মনে করতে পারি? ওর মধ্যে একটা ভুল ধারনা হতে পারে কিন্ত ও নিজেই এসেছে আমার কাছে। ওকে সব সময়ই আমি সঙ্গে নিয়ে চলছি।'

অন্যদিকে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, 'সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনি যা ঠিক করবেন সেটাই আমরা মেনে চলব।আমাদের মধ্যে কোনও দূরত্ব নেই। প্রসূনদার হয়ে প্রচার করব। ভোটে সব রকম সহযোগিতা করব।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+