নেপথ্যে শিশুপাচারকাণ্ডে সিআইডি তলব! বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে রূপার বদলি লকেট
এক ব্যক্তিকে দুই পদ নয়। সেই যুক্তিতেই রূপা গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পরই সুর উঠে যায় লকেটকে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়ার। তার উপর শিশু পাচারকাণ্ডে নাম জড়ায় রূপার।
শিশুপাচারকাণ্ডে নাম জড়িয়েই কি পদ খোয়াতে হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে? নাকি চাপ কমাতেই বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে তাঁকে? তা নিয়ে যতই বিতর্কই থাক, আপাতত মহিলা মোর্চার সভানেত্রী পদে রূপা গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
বিজেপি-র তরফে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়ই। রূপাকে সরিয়ে তাঁকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে মুখ্য যুক্তি ছিল, এক ব্যক্তিকে দুই পদ নয়। সেই যুক্তিতেই রূপা গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পরই সুর উঠে যায় লকেটকে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেওয়ার।

রাজ্য নেতৃত্ব এ বিষয়ে তদ্বির শুরু করে। এ রাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে রাজ্যের একপ্রস্থ বৈঠকও হয়। তিনি দিল্লিতেও বৈঠক করে রূপার জায়গায় লকেট চট্টোপাধ্যায়কে বেছে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন। এ ব্যাপারে কেন্দ্রের অনুমোদন মিলেছে। রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে এ প্রসঙ্গে কথাও বলেছেন তিনি। সাংবাদিক বৈঠক ডেকেই নেতৃত্ব বদলের ঘোষণা করা হবে।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শুধু এক ব্যক্তি দুই পদ বিতর্কই নয়, রূপাকে সরানোর পিছনে শিশু পাচারকাণ্ডের তাঁর নাম জড়ানোর বিষয়টিও রয়েছে। ইতিমধ্যেই তাঁকে তলব করেছে সিআইডি। তাই তড়িঘড়ি মোর্চার নেতৃত্ব বদল করে ফেলতে চাইছে নেতৃত্ব। বিজেপি চাইছে না মানুষের কাছে ভুল বার্তা যাক।
-
LIVE বিধানসভা নির্বাচন ২০২৬: কেরল, অসম ও পণ্ডিচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে হাই-ভোল্টেজ কেন্দ্রগুলি -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর












Click it and Unblock the Notifications