নিরুপম সেনের প্রয়াণ! স্মরণে বাম নেতৃত্ব
রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাম নেতানেত্রীরা। নিরুপম সেনের সঙ্গে ছাত্রজীবনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন রমলা চক্রবর্তী।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাম নেতানেত্রীরা। নিরুপম সেনের সঙ্গে ছাত্রজীবনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন রমলা চক্রবর্তী। সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, নিবেদিত কমিউনিস্ট ছিলেন তিনি। কাজ করে গিয়েছেন শ্রমিক কৃষকদের জন্য।
|
সীতারাম ইয়েচুরির শোক
সিপিএম প্রাক্তন পলিটব্যুরো সদস্য নিরুপম সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন দলের সম্পাদক সীতারাম ইয়েচুরি।
|
শোক প্রকাশ সূর্যকান্ত মিশ্রের
দলের নেতা তথা তৎকালীন বাম মন্ত্রিসভার সহকর্মী নিরুপম সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
|
সুজন চক্রবর্তীর শোক

শোক প্রকাশ করেছেন রমলা চক্রবর্তী
নিরুপম সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ছাত্র রাজনীতিতে যোগ দেওয়ার সময়ে অর্থাৎ ১৯৬০-এর দশকে তাঁদের আলাপ হয়েছিল। সরকারি নীতির কারণে দীর্ঘদিন নিরুপম সেনকে আত্মগোপন করতে হয়েছিল। তবে সেই সময়েও সম্পর্ক বজায় ছিল বলে জানিয়েছেন রমলা চক্রবর্তী। শ্রমিক কৃষকের আন্দোলনেও দীর্ঘদিন অংশগ্রহণ তাঁকে পোড়খাওয়া রাজনীতিকে পরিণত করেছিল বলে জানিয়েছেন রমলা চক্রবর্তী। প্রসঙ্গত হরিদাস ও বিজন ছদ্মনামে
তিনি কাজ করেছিলেন গত শতাব্দীর সাতের দশকে।












Click it and Unblock the Notifications