Kolkata Weather: পুজোর আগে টানা বৃষ্টি কলকাতায়? একনজরে শহরের আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: এদিনও কলকাতায় নেই। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সারাদিন। শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (Kolkata Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ২৯ সেপ্টেম্বর। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যে কারণে রাজ্যে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। যে কারণে ২৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি বাড়বে কলকাতাতেও।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৩০-তে আর মঙ্গলবার সূর্য উঠবে সকাল ৫.২৭-তে।












Click it and Unblock the Notifications