Kolkata Weather: কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রিতে! ভাঙল ৪৪ বছরের রেকর্ড
Kolkata Weather: মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪৩ ডিগ্রি। যা ভেঙে দিল গত ৪৪ বছরের রেকর্ড। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল মরসুমের উষ্ণতম। কিন্তু পরের দিনই সেই রেকর্ড ভেঙে গেল।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি। রবিবার ৪১.৩, সোমবার ৪১.৭ এবং মঙ্গলবার তা একধাক্কায় ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে শহরের অনেক স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বেলা ১১ টা বাজতে না বাজতেই রাস্তা ঘাট ফাঁকা হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে।

মঙ্গলবার কলকাতা ছুঁল ৪৩ ডিগ্রি
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর থেকে এপ্রিলে এটাই ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দফতরের রেকরড্ বলছে, ১৯৫৪ সাবলের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এটাই এখনও পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।
তাপমাত্রা আর বাড়বে না
আবহাওয়া দফতর ইতিমধ্যেই এদিন জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টায় কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। শনিবার থেকে সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার ছটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে কলকাতার সন্নিহিত উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থাকলেও আপাতত কলকাতার নাম নেই। তবে সোমবার নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গো়পসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকতে শুরু করবে। যে কারণে পরিস্থিতি বদলাতে চলেছে রবিবার থেকে।
তীব্র তাপপ্রবাহের সতর্কতা
আবহাওয়া দফতর মঙ্গলবাার জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে। যার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। শুক্রবার নাগাদ কলকাতায় তাপপ্রবাহ কমতে পারে। যে কারণে সেই দিন থেকে কলকাতার জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা।












Click it and Unblock the Notifications