Traffic Update: গাড়ি নিয়ে রবিবারের বিকেলে বেরোচ্ছেন? জেনে নিন শহরের নয়া ট্রাফিক রুল
কলকাতা শহরে নয়া ট্রাফিক রুল। এবার মা উড়ালপুল নিয়ে আরও সতর্ক হল কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের দীর্ঘতম উড়াল পুল এটি। নিত্যদিনই নানা রকমের দুর্ঘটনা ঘটে চলেছে সেখানে। আর তাতে রাশ টানতেই এবার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
মা উড়ালপুলে কোনও কারণে গাড়ি দাঁড় করালে মোটা টাকা জরিমানা করা হবে। তার পরিমাণ নেহাত কম নয়। গুণে গুণে ৫০০০ টাকা জরিমানা করা হবে গাড়ির মালিক বা চালককে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। মা উড়ালপুলে কোনও কারণে গাড়ি থামানো যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ টুইট করে এই নির্দেশিকা জারি করেছে।

শহরের দীর্ঘতম উড়াল পুল মা উড়ালপুল। মাঝে মধ্যেই সেখানে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। আবার মাঝে মধ্যেই শোনা যায় উড়াল পুলে তীব্র যানজট। যে যান জট কমাতে শহরের উড়ালপুল তৈরি হয়েছে সেখানেই যানজট। এই নিয়ে নাগরিকরা প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেন। উড়াল পুলের ট্রাফিক পরিষেবা নিয়েও একাধিকহার সমালোচনা করা হয়েছে।
তবে কেবল ট্রাফিক পরিষেবার উপরে দোষ চাপালেই হবে না,নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। প্রায়ই উড়ালপুলে গাডি খারাপ হয়ে যাওয়া। সামান্য ঠোকাঠুকিতেই গাড়ি থামিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করা। এরকম নানা ঘটনা ঘটতে দেখা যায়। এই নিয়ে এবার কড়া হল ট্রাফিক পুলিশ। শনিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়ে মা উড়ালপুল নিয়ে ট্রাফিক নির্দেশিকা।
সেই নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও কারণে উড়ালপুলের উপরে গাড়ি থেমে গেলে বা গাড়ি থামিয়ে ঝগড়া করা হলে সঙ্গে সঙ্গে মোটা টাকা জরিমানা করা হবে। সেই জরিমানার পরিমাণ নেহাত কম নয়। একেবারে গুণে গুণে ৫০০০ টাকা পকেট থেকে দিতে হবে। অর্থাৎ গাড়ি থামালেই ৫০০০ টাকার চালান কাটবে ট্রাফিক পুলিশ। কাজেই রবিবার যদি মা উড়ালপুল দিয়ে কোথাও যাওয়ার থাকে তাহলে সাবধান। গাড়ি ঠিক ঠাক রয়েছে কিনা সেটা আগে থেকে দেখে রাখুন। নইলেই বিপদ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications