বেলা পর্যন্ত শীতের আমেজ! জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ফাল্গুনেও কুয়াশায় মোড়া সকাল। বেলা পর্যন্ত শীতের আমেজ। রোদের তেজও বেশি নেই। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফাল্গুনেও কুয়াশায় মোড়া সকাল। বেলা পর্যন্ত শীতের আমেজ। রোদের তেজও বেশি নেই। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে পূর্বাভাস, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।
বুধবারও বেশ কিছু জায়গায় আকাশ ছিল মেঘলা। পরে বেলার দিকে অবস্থান উন্নতি হয়। বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে তা পরিষ্কার হয়ে যায়। তবে রয়েছে শিরশিরানি শীতল হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ পরিষ্কার থাকবে। এদিন উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বুধবারের থেকে তাপমাত্রা ছিল কিছুটা করে কম।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও পরে পরিষ্কার হয়ে যায়। এদিন তাপমাত্রা ছিল বুধবারের থেকে কম।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে তা পরিষ্কার হয়ে যায়। তবে রয়েছে শিরশিরানি শীতল হাওয়া।












Click it and Unblock the Notifications