একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি! কতটা ফিরবে পুরনো শীত, জেনে নিন বিস্তারিত

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের নামল পারদ। বুধবার সকালে কলকাতার পারদ একধাক্কায় নেমে যায় ৫ ডিগ্রি।

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের নামল পারদ। বুধবার সকালে কলকাতার পারদ একধাক্কায় নেমে যায় ৫ ডিগ্রি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি। মঙ্গলবার যা ছিল ১৭. ১ ডিগ্রি। আগামী কয়েকদিন এই ধরনের তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জানুয়ারি শেষে ফের কিছুটা নামল তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝাই শুধু নয়, সঙ্গে ছিল নিম্নচাপের দাপট। ফলে শহর থেকে গ্রাম, বেড়েছিল তাপমাত্রা। বাধা দূর হতেই ফের পারায় পতন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭. ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা আরও নামবে। তবে
তাপমাত্রা ১০ কিংবা ৯ -এর নিচে নামার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া মূলত শুকনো থাকবে। মঙ্গলবার দার্জিলিং-এ শিলাবৃষ্টি হয়।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

কলকাতার মতো পারা পতন হয়েছে রাজ্যের পশ্চিমাংশেও। বাঁকুড়া, শ্রীনিকেতনের মতো জায়গায় বুধবার তাপমাত্রা অনেকটাই কমেছে ।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের তাপমাত্রা

দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের এদিন সকালে আকাশ ছিল পরিষ্কার। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ছিল অনেকটাই কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+