তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম! শীতে টানা ১২ দিনের দাপুটে ইনিংস
টানা কয়েকদিন ধরে তাপমাত্রা কমার পর রবিবার তা একটু বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।
টানা কয়েকদিন ধরে তাপমাত্রা কমার পর রবিবার তা একটু বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। টানা ১২ দিন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। শনিবার ছিল এ মরশুমের শীতলতম কলকাতা। তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.৬ ডিগ্রিতে। রবিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস।

১২ দিনের ঝোড়ো ইনিংস শীতের
টানা কয়েকদিন ধরে তাপমাত্রা কমার পর রবিবার তা একটু বাড়ল কলকাতায়। তবে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা নিচের দিকেই রয়েছে। বেশ কয়েকটি জেলায় রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ নতুন বছর কাটতে চলেছে জাঁকিয়ে ঠাণ্ডায়। টানা ১২ দিন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। গত কয়েক বছরে এরকম আবহাওয়া দেখা যায়নি। বলছেন আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল -১ ডিগ্রি। ৪ বছরের প্রথমবার দার্জিলিং-এ তুষারপাতের সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছিল শনিবার।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ২.৪
শিলিগুড়ি ৫.৫
কালিম্পং ৩.৫
কোচবিহার ৫.৪
জলপাইগুড়ি ৬.৯
মালদহ ১১.৩
বালুরঘাট ১০.৫

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল শনিবারের থেকে কম। কলাইকুন্ডার তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির নিচে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৮.৯
বাঁকুড়া ৮.২
পুরুলিয়া ৭
শ্রীনিকেতন ৭.৩
বর্ধমান ১০.২
কলাইকুন্ডা ৭.৫
মেদিনীপুর ১০.১

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা কোনও কোনও জায়গায় সামান্য বেড়েছে কিংবা কোনও জায়গায় সামান্য কমেছে। তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ৯.৬
ব্যারাকপুর ৯.৬
কাঁথি ৭.৮
দিঘা ৯.৪
হলদিয়া ১১.৩
ক্যানিং ৭.৪
ডায়মন্ডহারবার ৯.৮
দমদম ১১.৪












Click it and Unblock the Notifications