পুর নিয়োগ মামলায় সুজিত বসুর অফিসে ইডি অভিযান, তল্লাশি চলছে একাধিক জায়গায়
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকে কলকাতার অন্তত দশটি স্থানে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সল্টলেকে তল্লাশি চলছে। সেখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস রয়েছে। ইডি সূত্রে খবর, নাগেরবাজারে এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চলছে। সবমিলিয়ে মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে।

এদিন সকালে ইডি আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে। ইডি আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন।
এর আগে, ২০২৪ সালের জানুয়ারি মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে লেকটাউনে সুজিত বসুর দুটি বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল। সেই তল্লাশিতে কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।
ওদিকে স্কুল নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই প্রথম ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতার করে। পরবর্তীতে তার সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা হয়। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির সূত্র পান তদন্তকারীরা। অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআর প্রক্রিয়ার দায়িত্বে ছিল। এই সূত্র ধরে তদন্তে নেমে একে একে আরও অনেককে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে এই মামলায় অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে ইডি তদন্তে নামে। গত বছর এই মামলায় সিবিআই প্রথম চার্জশিট জমা পড়েছে। ওই চার্জশিটে নিয়োগ দুর্নীতিতে কীভাবে টাকার লেনদেন হতো এবং কীভাবে চাকরি পাওয়া যেত, তার বিশদ বিবরণ ছিল। সিবিআই দাবি করেছিল, অয়নের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েকজন চাকরি পেয়েছিলেন।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications