21 july Shahid Diwas: ঐতিহাসিক সভা রবিবার, হঠাৎ বের হতে হলে কলকাতার কোন পথ ধরবেন?
21 july Shahid Diwas: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই ঐতিহাসিক সভা। ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কয়েক হাজার তৃণমূল নেতা-কর্মী পৌঁছে গিয়েছেন। মূলত উত্তরবঙ্গের বিস্তির্ণ অঞ্চল এবং মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা চলে এসেছেন।
রবিবার আরও মানুষ আসবেন। সব মিলিয়ে এবার ২১ শে জুলাই'য়ের শহিদ দিবস (21 july Shahid Diwas) ঐতিহাসিক সমাবেশ হবে বলে মনে করছেন শীর্ষ নেতৃত্ব। আর বিপুল মানুষের ভিড় সামলাতে একেবারে শেষ মুহূর্তের প্রস্ততি পুলিশের তরফেও।

কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে বহু মিছিল রবিবার ধর্মতলার উদ্দেশ্যে যাবে। সেই পথও ইতিমধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। শুধু তাই নয়, প্রত্যেকবারের মতো এবারও সকাল থেকে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে পুলিশের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক রবিবার কোন কোন রাস্তা বন্ধ থাকবে। এবং কোন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।
21 july Shahid Diwas: এক নজরে যাবতীয় তথ্য-
এবার ২১ শে জুলাই (21 july Shahid Diwas) পড়েছে রবিবার, ছুটির দিন। ফলে একদিকে যেমন মানুষের বিপুল সমাগম হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাস্তায় ভিড় কিংবা যানবাহনের চাপও অনেক কম থাকবে। কিন্তু কোথাও কোনও রিস্ক নিতে চাইছেন না পুলিশের আধিকারিকরা। সকাল থেকে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ। নিয়নবত্রণ করা হবে যান চলাচল।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্মহার্স্ট স্ট্রিট জুড়ে রবিবার যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বেলার পর থেকে বিধান সরণি, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি কলেজ স্ট্রিট হয়েও বহু মানুষ কিংবা মিছিল শিয়ালদহ হয়ে যেতে পারে। ফলে সেখানেও যান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি স্ট্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রীট, রবীন্দ্র সরণিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিয় বন্ধ থাকতে পারে।
অন্যদিকে রবিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়ি চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না বলেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড সহ বেশ কিছু রাস্তা আছে সেখানে কোনও ভাবেই পার্কিং করা যাবে না বলে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, রবিবার সকাল থেকেই কলকাতার রাজপথে থাকবেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি জেলাতেও রাজ্য পুলিশ কড়া নজরদারি চালাবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications