নববর্ষে দরিদ্রদের মুখে খাবার তুলে দিল কলকাতা প্রেস ক্লাব
নববর্ষে দরিদ্রদের মুখে খাবার তুলে দিল কলকাতা প্রেস ক্লাব
করোনার প্রভাবে লকডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের খাবার দিয়ে নববর্ষ উদযাপন করল প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের ময়দান তাঁবুতে পয়লা বৈশাখ মঙ্গলবার থেকে শুরু হলো রান্না করা খাবার বিতরণ। সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সত্যামিত্রানন্দ।

বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন বছরকে এইভাবে স্বাগত জানালো প্রেস ক্লাব। আজ প্রায় ২৫০ জনকে রান্না করা খাবার দেওয়া হয়। লকডাউনের সময় সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এই ব্যবস্থা চালু থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বামী সত্যমিত্রানন্দ বলেন, ভারত সেবাশ্রমের পক্ষ থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন প্রায় 30 হাজার নিরন্ন মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে। দুদিনের মধ্যে মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হবে বলে তিনি জানান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications