করোনা নিয়ে জারি সতর্কতা, কলকাতার রাজপথে থুতু ফেলে গ্রেফতার হল বহু
করোনা নিয়ে জারি সতর্কতা, কলকাতার রাজপথে থুতু ফেলে গ্রেফতার বহু
দেশ জুড়ে মহামারী আইন লাগু করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেখানে সেখানে থুতু ফেলার ওপরে। কিন্তু অনেকেই সেব্যাপারে সচেতন নন। কিংবা অনেকেই আইন মানতে চান না। তবে যে পরিস্থিতি আগের মতো নয়, তা আরও একবার প্রমাণিত। ঘটনাস্থল কলকাতার নিউ আলিপুর। রাস্তায় থুতু ফেলার জন্য এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ আইন প্রয়োগ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

মামলা রাজ্যের নিজেস্ব আইনে
থুতু ফেলা বন্ধ করতে রাজ্যের নিজেস্ব আইন রয়েছে। তা হল ওয়েস্ট বেঙ্গল প্রোহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ নন স্মোকার্স অ্যান্ড মাইনর অ্যাক্ট। অভিযুক্তের বিরুদ্ধে এই আইনেও মামলা দায়ের করা হয়েছে।

একাধিক ধারায় মামলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি নির্দেশ লঙ্ঘন করা ও ডিজাস্টার ম্যানেজমেন্টল অ্যাক্টে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে নিউ আলিপুর ডি ব্লকে রাস্তার ওপর থুতু ফেলতে দেখা গিয়েছিল।

চলছে কড়া পুলিশি নজরদারি
তবে শুধু এই ব্যক্তিই নন, মাস্ক না পরার জন্য ১৫২ জন এবং রাস্তায় থুতু বা পিক ফেলার অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার। জানা গিয়েছে, অভিযুক্তদের এক থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা আদালতের নির্দেশে জেলের মতো শাস্তিও হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications