স্পা-এর আড়ালে মধুচক্র! কলকাতায় ধৃত টলিউডের অভিনেতা-সহ ১৬
স্পা-এর আড়ালে মধুচক্র! কলকাতায় ধৃত টলিউডের অভিনেতা-সহ ১৬
শহর জুড়ে স্পা-এর (spa) সেন্টারের আড়ালে মধুচক্র(Honey trap)। বেশ কিছুদিন ধরেই খবর আসছিল কলকাতা পুলিশের (kolkata police) কাছে। বিভিন্ন জায়গায় যা নিয়ে নজরদারি শুরু হয়। এরপর শনিবার রাতে অভিযান চালায় কলকাতা পুলিশ। টলিউডের এক অভিনেতা-সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন সবাইকে আলিপুর আদালতে তোলা হয়।

পুলিশের নজরে রাসবিহারী এভিনিউ
গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই রফি আহমেদ কিদওয়াই রোড এবং রাসবিহারী এভিনিউ-এর দুটি স্পা-এর দিকে নজর রাখছিল পুলিশ। শনিবার রাতে সেই স্পাদুটিতে অভিযান চালায় কলকাতা পুলিশের টালিগঞ্জ এবং তালতলা থানা এবং এসটিএফ, গোয়েন্দা পুলিশ। প্রথমে অভিযান চলে রাসবিহারী এভিনিউ-এর স্পা-এ। সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এই স্পা থেকেই গ্রেফতার করা হয় টলিউডের সিরিয়াল অভিনেতাকে। এছাড়াও ওই স্পা থেকে সেন্টারের মালিক, ম্যানেজার, অ্যাসিস্টান্ট ম্যানেজারকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৮ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। সবাইকেই সরকারি হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের নজরে রফি আহমেদ কিদওয়াই রোড
পরে রফি আহমেদ কিদওয়াই রোডে অভিযান চলে। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ২ জন সেখানে ক্রেতা হিসেবে হাজির ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে মালিক, কিপারও রয়েছেন বলে জানা গিয়েছে। এই স্পা সেন্টার থেকে ৭ তরুণীকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।

গ্রেফতার বাংলা সিরিয়ালের পরিচিত মুখ
রাসবিহারী এভিনিউ-এর স্পা থেকে ধৃত সাতজন সেখানে ক্রেতা হিসেবে হাজির ছিলেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ বলে জানা গিয়েছে। তাকে এর আগেও এই মধুচক্রে দেখা গিয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কতদিন ধরে এই স্পা কাজ শুরু করেছে এবং কতদিন ধরে সেখানে মধুচক্র চলছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications