পুজোয় ছবি তুলে জিততে পারেন বহুমূল্য টাকার পুরস্কার, কলকাতা পুলিশের নয়া উদ্যোগ
কলকাতা পুলিশের উদ্য়োগে দুর্গা পুজো উপলক্ষ্য়ে আয়োজিত হচ্ছে এক অত্যাধুনিক প্রতিযোগিতা।
ঠাকুর দেখা মানে তো শুধু নিজে দেখে সুখ পাওয়া নয়, সেই সুখ নিজের পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে ভাগ করে নেওয়াও দুর্গাপুজোর হুল্লোড়ের একটা বড় দিক। তাই মণ্ডপের সাজসজ্জা বা ঠাকুরের ছবি তুলেই তা অন্যকে দেখানোর আনন্দই আলাদা। আর সোশ্যাল মিডিয়ায় দৌলতে বর্তমানে সেই ছবি পোস্ট করার উৎসাহও বেড়ে চলেছে দিনকে দিন। আর ওই ছবিই যদি আপনাকে পুরস্কার এনে দেয় তো?

কলকাতা পুলিশের উদ্য়োগে দুর্গা পুজো উপলক্ষ্য়ে আয়োজিত হচ্ছে এক নতুন প্রতিযোগিতা। পুজোর দিন গুলিতে আপনার তোলা ছবি এই প্রতিযোগিতার আসরে জিতে জেতেই পারে সেরার শিরোপা। আর তার জন্য আপনি পেতে পারেন ২৫ হাজার টাকা।

কলকাতা পুলিশের ফেসবুক পেজ-এ এই প্রতিযোগিতার গোষমা করা হয়েছে। প্রতিযোগিতার নাম লেন্সে লড়াই। ২৭ সেপ্টেম্বর সপ্তমীর দুপুর ১২ টা থেকে ২৯সেপ্টেম্বর নবমীর রাত পর্যন্ত ছবি পাঠানো যাবে। [email protected] আইডিতে পাঠানো যাবে ছবি।

নিয়ম অনুযায়ী , প্রতিদিন একটিই ছবি পাঠানো যাবে। অর্থাৎ ৩ দিনে মোট ৩ টি ছবি পাঠানো য়াবে। ছবির সঙ্গে প্রতিযোগীর নাম , ঠিকানা, পোন নম্বর দিতে হবে। উল্লেখ করতে হবে দিন ও সময় । শুধুমাত্র কলকাতা শহরের পুজোর প্রতিমার ছবিই বিবেচনার আওতায় আনা হবে।
সেরাদের জন্য ৩ টি স্তরের পুরস্কার রয়েছে। পুরস্কার মূল্য বিবেচিত হয়েছে ২৫০০০ টাকা, ২০, ০০০ টাকা, ১৫ ০০০ টাকা। প্রতিযোগিতার বিচারকের আসনে থাকছেন পণ্ডিত অজয় চক্রবর্তী , চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার, চিত্রগ্রাহক অশোক মজুমদার। ফল জানা যাবে অক্টোবর মাসের প্রথমে।












Click it and Unblock the Notifications